| ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

হরমুজ প্রণালিতে ১০ জাহাজে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১০ ১৩:০২:০২
হরমুজ প্রণালিতে ১০ জাহাজে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

নিজস্ব প্রতিবেদক: হরমুজ প্রণালিতে আবারও উত্তেজনা বেড়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। মার্কিন বাহিনীর সাম্প্রতিক অভিযানের জবাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে ১০টি জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসির দাবি, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দুটি মার্কিন যুদ্ধজাহাজ এবং আটটি তেলবাহী ট্যাংকার রয়েছে। বুধবার দিবাগত রাতে দেওয়া এক বিবৃতিতে হামলার বিষয়টি জানানো হয়। তবে আটটি তেলবাহী ট্যাংকার কোন কোন দেশের, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইরানি বাহিনী।

আইআরজিসি বলেছে, গত ৮ সেপ্টেম্বর রাতে ওমান উপসাগর ও খার্গ দ্বীপের আশপাশে অভিযান চালিয়ে ইরানের পাঁচটি ট্যাংকার অচল করে দেয় মার্কিন বাহিনী। এর প্রতিক্রিয়াতেই হরমুজ প্রণালিতে সর্বশেষ হামলা চালানো হয়েছে।

এর আগে ৬ ও ৭ সেপ্টেম্বর হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবিও করেছিল আইআরজিসি। তাদের দাবি, ওই হামলায় যুদ্ধজাহাজ দুটি ধ্বংস হয়েছে।

এদিকে ৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালিতে টহলরত মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে আইআরজিসির হামলার প্রবণতা বাড়ছে। এর জবাবে ইরানের ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে অভিযান চালানোর নীতি নিয়েছে ওয়াশিংটন।

রুবিওর ভাষ্য, ইরান নিয়মিতভাবে মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা চালাচ্ছে বা হামলার চেষ্টা করছে। তেহরান এই অবস্থান থেকে সরে না এলে ইরানের বাণিজ্যিক ও তেলবাহী ট্যাংকার জাহাজগুলোও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

সর্বশেষ হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ না হলেও ব্রিটিশ জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, আইআরজিসির হামলায় ‘হারকিউলিস স্টার’ নামের একটি জাহাজের একজন নাবিক নিহত হয়েছেন।

অন্যদিকে ইরাকের বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় তাদের একটি ট্যাংকারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘নিউ আন্দ্রোস’ নামের ওই জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল তেল ছিল। ইরানি ড্রোনের আঘাতে জাহাজটিতে আগুন ধরে গেলেও এতে থাকা ২২ জন নাবিক নিরাপদে রয়েছেন।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক তৎপরতায় আন্তর্জাতিক নৌবাণিজ্য ও তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...