| ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১০ ১২:৫৪:০৬
সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের পর সরকারি কর্মচারীদের বাড়িভাড়া ভাতা পুনর্বিন্যাসের চূড়ান্ত প্রস্তাব দিয়েছে বেতন স্কেলের সচিব কমিটি। নতুন কাঠামোয় কর্মচারীদের গ্রেড ও কর্মস্থলের ওপর ভিত্তি করে বাড়িভাড়া ভাতার হার নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

আবাসন ব্যয় ও বিভিন্ন অঞ্চলের জীবনযাত্রার খরচ বিবেচনায় নিয়ে বাড়িভাড়া ভাতাকে চারটি গ্রেডভিত্তিক ধাপে ভাগ করা হয়েছে। একই সঙ্গে ঢাকা সিটি করপোরেশন, অন্যান্য বড় শহর এবং দেশের অন্যান্য এলাকার জন্য আলাদা হার প্রস্তাব করা হয়েছে।

চূড়ান্ত সুপারিশ ও অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হিসেবে সরকারি কর্মচারীরা বাড়িভাড়া ভাতা পাবেন।

১৬তম থেকে ২০তম গ্রেড

এই গ্রেডের কর্মচারীদের জন্য ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রস্তাব করা হয়েছে।

চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর, কক্সবাজার ও সাভারসহ অন্যান্য বড় শহরে পাবেন মূল বেতনের ৫০ শতাংশ।

দেশের অন্যান্য এলাকায় বাড়িভাড়া ভাতার হার হবে মূল বেতনের ৪৫ শতাংশ।

১০ম থেকে ১৫তম গ্রেড

এই গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রস্তাব করা হয়েছে।

অন্যান্য বড় শহরে ভাতা হবে মূল বেতনের ৪০ শতাংশ। আর দেশের অন্যান্য এলাকায় এই হার হবে ৩৫ শতাংশ।

৫ম থেকে ৯ম গ্রেড

৫ম থেকে ৯ম গ্রেডের কর্মচারীরা ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪৫ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন।

অন্যান্য বড় শহরে প্রস্তাবিত হার ৩৫ শতাংশ এবং দেশের অন্যান্য এলাকায় ৩০ শতাংশ।

১ম থেকে ৪র্থ গ্রেড ও তদূর্ধ্ব

উচ্চ গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪০ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রস্তাব করা হয়েছে।

অন্যান্য বড় শহর ও সাভার এলাকায় এই হার হবে ৩০ শতাংশ। আর দেশের অন্যান্য এলাকায় বাড়িভাড়া ভাতা হবে মূল বেতনের ২৫ শতাংশ।

নতুন কাঠামোয় কী পরিবর্তন আসছে

প্রস্তাবিত কাঠামোয় সরকারি কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নির্ধারণে গ্রেডের পাশাপাশি কর্মস্থলের অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে একই গ্রেডের কর্মচারী কর্মস্থলভেদে ভিন্ন হারে বাড়িভাড়া ভাতা পাবেন।

বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি শতাংশ বাড়িভাড়া ভাতার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে উচ্চ গ্রেডের ক্ষেত্রে মূল বেতনের তুলনায় বাড়িভাড়া ভাতার শতাংশ ধীরে ধীরে কমানো হয়েছে।

জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে এই বাড়িভাড়া ভাতা পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছে। তবে প্রস্তাবিত হার কার্যকর হওয়ার আগে সংশ্লিষ্ট প্রক্রিয়া ও চূড়ান্ত অনুমোদন সম্পন্ন হতে হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...