| ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১০ ০৮:৪০:৪৫
পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। প্রজ্ঞাপনের রেজল্যুশন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) হয়ে অর্থ মন্ত্রণালয়ে ফেরার পর বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।

আইন মন্ত্রণালয়ের ভেটিং প্রক্রিয়া শেষ হলে এসআরও নম্বর দিয়ে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের পে-স্কেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত ২ সেপ্টেম্বর পে-স্কেলের রেজল্যুশন বিজি প্রেসে পাঠানো হয়েছিল। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসে। পরে আইনগত যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। বর্তমানে সেখানে ভেটিং চলছে।

ওই কর্মকর্তা বলেন, গেজেট প্রকাশে অযথা বিলম্ব করতে চায় না অর্থ মন্ত্রণালয়। প্রক্রিয়াগত কারণে যতটুকু সময় প্রয়োজন, সেটুকুই লাগছে। ভেটিং শেষ হলেই দ্রুত গেজেট প্রকাশ করা হবে।

এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করা হয়। নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।

মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি এর আগে জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই এ-সংক্রান্ত আদেশ জারি হতে পারে। তবে প্রশাসনিক ও আইনগত কিছু আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় গেজেট প্রকাশে কিছুটা সময় লাগছে।

২০ গ্রেড বহাল, বদলেছে মূল বেতন

নতুন জাতীয় বেতন স্কেলেও সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। তবে প্রতিটি গ্রেডের মূল বেতন নতুন করে নির্ধারণ করা হয়েছে।

নতুন কাঠামোয় সবচেয়ে বেশি শতাংশ হারে বেতন বাড়ছে ২০তম গ্রেডে। বর্তমানে এ গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা। নতুন স্কেলে তা বেড়ে ২০ হাজার টাকা হবে। অর্থাৎ ২০তম গ্রেডে মূল বেতন বাড়ছে প্রায় ১৪২ শতাংশ।

অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হবে। অর্থাৎ সর্বোচ্চ গ্রেডের মূল বেতনও প্রায় দ্বিগুণ হচ্ছে।

তিন ধাপে কার্যকর হবে বাড়তি বেতন

নতুন পে স্কেলে বর্ধিত মূল বেতনের পুরো সুবিধা একবারে কার্যকর হবে না। ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত বাড়তি বেতন তিন ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে বর্ধিত অংশের ৫০ শতাংশ, দ্বিতীয় ধাপে ২৫ শতাংশ এবং তৃতীয় ধাপে অবশিষ্ট ২৫ শতাংশ মূল বেতনের সঙ্গে যুক্ত হবে।

অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ প্রথম ধাপে, ৩০ শতাংশ দ্বিতীয় ধাপে এবং অবশিষ্ট ৩০ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর হবে।

নতুন মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।

ভাতা কার্যকর হবে ২০২৮ সালে

নতুন পে-স্কেলে মূল বেতন বাড়লেও বিভিন্ন ধরনের ভাতা একই সময়ে নতুন হারে কার্যকর হবে না। বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন কাঠামোয় কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হওয়ার পর প্রজ্ঞাপন জারি হলে নবম জাতীয় পে-স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়া আরও স্পষ্ট হবে। গেজেট প্রকাশের পরই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার্যকরের আনুষ্ঠানিক ধাপ শুরু হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

ক্রীড়া প্রতিবেদক: আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হচ্ছে প্রথম ফিফা আসিয়ান কাপ। ৪ অক্টোবর ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...