রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ক্ষমতায় আসা নিয়ে রুমিন ফারহানার একের পর এক মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে হট্টগোলের সৃষ্টি হয়েছে। বক্তব্যের একপর্যায়ে সংসদ সদস্যদের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্পিকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে হয়।
সংসদে বক্তব্য দেওয়ার সময় রুমিন ফারহানা বলেন, প্রত্যেক সরকারেরই একটি নির্দিষ্ট চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় এলে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট, সারের সংকট এবং দুর্নীতির মতো পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ ঋণখেলাপিতে নতুন রেকর্ড করতে পারে। তার দাবি, দেশে ঋণখেলাপির পরিমাণ ৬ লাখ ৬ হাজার কোটি টাকার বেশি।
রুমিন ফারহানা বলেন, বিএনপি ক্ষমতায় আসা মানেই ঋণখেলাপি, গ্যাস-বিদ্যুৎ সংকট ও অন্যান্য সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বক্তব্যের সময় তিনি সংসদের পরিবেশ নিয়েও মন্তব্য করেন।
এ সময় সংসদে কয়েকজন সদস্য আপত্তি জানিয়ে হট্টগোল শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার রুমিন ফারহানাকে নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করার নির্দেশ দেন।
হট্টগোলের মধ্যে রুমিন ফারহানা সংসদের পরিবেশ নিয়ে বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন আবার আওয়ামী লীগ সরকারের সময়ের সংসদে ফিরে গেছেন তারা। আওয়ামী লীগের সমালোচনা করার সময়ও একই ধরনের হট্টগোল হতো বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে তিনি সংশ্লিষ্ট আইনের ১৮(ক) ধারা নিয়েও প্রশ্ন তোলেন। রুমিন ফারহানার দাবি, আগে এই ধারা রাখা হবে না বলা হলেও পরে তা যুক্ত করা হয়েছে। তিনি এর পেছনে সংসদ সদস্যদের ঋণখেলাপির বিষয়টি কারণ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দিতে আদালতে রিট করার ঘটনা নতুন নয়। নির্বাচনের আগে দ্রুত ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয় বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় সংসদে উত্তেজনা বাড়লে স্পিকার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, একজন সদস্য বক্তব্য দেওয়ার সময় তাকে কথা বলার সুযোগ দিতে হবে। অন্য সদস্যরা তার বক্তব্যে বাধা দিলে তা গণতান্ত্রিক রীতিনীতির বাইরে চলে যায়।
স্পিকার আরও বলেন, প্রত্যেক সংসদ সদস্যের নিজের বক্তব্য উপস্থাপনের অধিকার রয়েছে। কারও বক্তব্য পছন্দ না হলে সংশ্লিষ্ট সদস্যের বক্তব্যের সময় এলে তার জবাব বা খণ্ডন করার সুযোগ রয়েছে। এ সময় তিনি সংসদ সদস্যদের শান্ত থেকে বক্তব্য শোনার আহ্বান জানান।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- বৃষ্টি নিয়ে দুঃসংবাদ, আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি
- আবারও বাড়ল সিগারেটের দাম
- ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- টাকা ছাপতে এক বছরে বাংলাদেশ ব্যাংকের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ
