| ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৯ ২১:৩১:২৭
পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। প্রজ্ঞাপনের খসড়া রেজল্যুশন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) হয়ে অর্থ মন্ত্রণালয়ে ফেরার পর বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ে রয়েছে। আইনি যাচাই শেষ হলে এসআরও নম্বর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের পে-স্কেল প্রণয়ন ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানান, গত ২ সেপ্টেম্বর রেজল্যুশনটি বিজি প্রেসে পাঠানো হয়েছিল। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সেটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসে। পরে প্রজ্ঞাপনটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। বর্তমানে এর বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, পে-স্কেলের গেজেট প্রকাশে অযথা সময়ক্ষেপণের সুযোগ নেই। প্রশাসনিক ও আইনগত আনুষ্ঠানিকতা শেষ হলেই দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।

১ জুলাই থেকে কার্যকর

এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় পে-স্কেলের প্রস্তাব অনুমোদন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি এর আগে জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই এ বিষয়ে আদেশ জারি হতে পারে। তবে আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকায় গেজেট প্রকাশে সময় লাগছে।

সর্বনিম্ন গ্রেডে বেতন ২০ হাজার টাকা

প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে। ২০তম গ্রেডে বর্তমানে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা। নতুন কাঠামোয় তা বেড়ে ২০ হাজার টাকা হবে।

অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নবম গ্রেডের মূল বেতন ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা হবে।

তবে নতুন বেসিকের পুরো সুবিধা একবারে কার্যকর হবে না। ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই বাড়তি অর্থ তিন ধাপে মূল বেতনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিন ধাপে বাড়বে মূল বেতন

১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে বর্ধিত অংশের ৫০ শতাংশ প্রথম ধাপে, ২৫ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ২৫ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেডের ক্ষেত্রে বর্ধিত অংশের ৪০ শতাংশ প্রথম ধাপে, ৩০ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ৩০ শতাংশ তৃতীয় ধাপে মূল বেতনের সঙ্গে যুক্ত করা হবে।

নবম জাতীয় পে-স্কেল ২০২৬: গ্রেডভিত্তিক বেতন

গ্রেডবর্তমান মূল বেতননতুন মূল বেতন১ম ধাপ২য় ধাপ৩য় ধাপ
১ম ৭৮,০০০ ১,৫৬,০০০ ১,০৯,২০০ ১,৩২,৬০০ ১,৫৬,০০০
২য় ৬৬,০০০ ১,৩২,০০০ ৯২,৪০০ ১,১২,২০০ ১,৩২,০০০
৩য় ৫৬,৫০০ ১,১৩,০০০ ৭৯,১০০ ৯৬,০৫০ ১,১৩,০০০
৪র্থ ৫০,০০০ ১,০০,০০০ ৭০,০০০ ৮৫,০০০ ১,০০,০০০
৫ম ৪৩,০০০ ৮৬,০০০ ৬০,২০০ ৭৩,১০০ ৮৬,০০০
৬ষ্ঠ ৩৫,৫০০ ৭১,০০০ ৪৯,৭০০ ৬০,৩৫০ ৭১,০০০
৭ম ২৯,০০০ ৫৮,০০০ ৪০,৬০০ ৪৯,৩০০ ৫৮,০০০
৮ম ২৩,০০০ ৪৬,০০০ ৩২,২০০ ৩৯,১০০ ৪৬,০০০
৯ম ২২,০০০ ৪৪,০০০ ৩০,৮০০ ৩৭,৪০০ ৪৪,০০০
১০ম ১৬,০০০ ৩২,০০০ ২২,৪০০ ২৭,২০০ ৩২,০০০
১১তম ১২,৫০০ ২৫,০০০ ১৭,৫০০ ২১,২৫০ ২৫,০০০
১২তম ১১,৩০০ ২৪,৩০০ ১৬,৫০০ ২০,৪০০ ২৪,৩০০
১৩তম ১১,০০০ ২৪,০০০ ১৬,২০০ ২০,১০০ ২৪,০০০
১৪তম ১০,২০০ ২৩,৫০০ ১৫,৫২০ ১৯,৫১০ ২৩,৫০০
১৫তম ৯,৭০০ ২২,৮০০ ১৪,৮৬০ ১৮,৭৩০ ২২,৮০০
১৬তম ৯,৩০০ ২১,৯০০ ১৪,৩৪০ ১৮,১২০ ২১,৯০০
১৭তম ৯,০০০ ২১,৪০০ ১৩,৯৬০ ১৬,২০০ ২১,৪০০
১৮তম ৮,৮০০ ২১,০০০ ১৩,৬৮০ ১৭,৩৪০ ২১,০০০
১৯তম ৮,৫০০ ২০,৫০০ ১৩,৩০০ ১৬,৯০০ ২০,৫০০
২০তম ৮,২৫০ ২০,০০০ ১২,৯৫০ ১৬,৪৭৫ ২০,০০০

নতুন ভাতা কার্যকর হবে ২০২৮ সালে

নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও সব ধরনের ভাতা একই সময়ে নতুন হারে কার্যকর হবে না। বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন কাঠামোয় দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হওয়ার পর প্রজ্ঞাপন জারি হলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া আরও স্পষ্ট হবে। সরকারি চাকরিজীবীদের জন্য তখন গ্রেডভিত্তিক নতুন বেতন ও ভাতার কাঠামো কার্যকর করার পরবর্তী ধাপ শুরু হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...