হঠাৎ বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন!
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বজ্রপাতের পর বাড়ির গেটের গ্যাসের রাইজারে আগুন ধরে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর বাসভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই মন্ত্রীর বাসভবনের সামনের গ্যাসের রাইজারের কাছে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর ১টা ১৫ মিনিটে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন।
তিনি বলেন, বাড়ির গেটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শেখ হাসিনার সম্পদের হিসাব, হলফনামায় যা আছে
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- লাফিয়ে বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- আবারও বাড়ল সিগারেটের দাম
