দেশের বাজারে কমল সোনার দাম, ভরি কত হল
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এক ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় সোনার গহনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বুধবার বৈঠক করে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোনার অন্যান্য ক্যাটাগরির নতুন দামসহ বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হবে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শেখ হাসিনার সম্পদের হিসাব, হলফনামায় যা আছে
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- লাফিয়ে বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- আবারও বাড়ল সিগারেটের দাম
