| ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বিয়ে-তালাক নিয়ে আসছে নতুন আইন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৯ ১৭:৫১:১৩
বিয়ে-তালাক নিয়ে আসছে নতুন আইন

নিজস্ব প্রতিবেদক: বাল্যবিবাহ, বহুবিবাহ ও বিবাহসংক্রান্ত জালিয়াতি ঠেকাতে বিয়ে ও তালাক নিবন্ধনব্যবস্থা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই ব্যবস্থায় বিভিন্ন সার্ভারের তথ্য একসঙ্গে যুক্ত হলে এক ক্লিকেই একজন ব্যক্তির বিয়ে ও তালাকসংক্রান্ত তথ্য জানা যাবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

এদিন আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়নে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

আইনমন্ত্রী বলেন, বিয়ে ও তালাক নিবন্ধনব্যবস্থা ডিজিটাল করা হলে বিবাহসংক্রান্ত বিভিন্ন অনিয়ম বন্ধ করা সম্ভব হবে। এর মাধ্যমে বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধের পাশাপাশি বিবাহসংক্রান্ত জালিয়াতিও ঠেকানো যাবে।

তিনি বলেন, বিভিন্ন সার্ভারের সঙ্গে তথ্যব্যবস্থা যুক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রয়োজনীয় তথ্য সহজেই পাওয়া যাবে। ফলে বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধের পাশাপাশি বিবাহসংক্রান্ত জালিয়াতি শনাক্ত ও বন্ধ করা সহজ হবে।

আন্তর্জাতিক পর্যায়ে ভিসা আবেদনের ক্ষেত্রেও এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান মন্ত্রী। তার ভাষ্য, ভিসার আবেদন করার সময় সংশ্লিষ্ট ব্যক্তির বিয়ে-সংক্রান্ত তথ্যও এক ক্লিকেই যাচাই করা সম্ভব হবে।

প্রকল্পটির আওতায় প্রাথমিকভাবে দেশের ১০টি উপজেলায় পাইলট কার্যক্রম পরিচালনা করা হবে। এ প্রকল্পে প্রায় ৮ কোটি টাকা ব্যয় হবে বলে জানান আইনমন্ত্রী।

ব্র্যাককে প্রকল্পে যুক্ত করার বিষয়ে মো. আসাদুজ্জামান বলেন, সরকারের কোনো দুর্বলতার কারণে সংস্থাটিকে সম্পৃক্ত করা হয়নি। বরং বিবাহসংক্রান্ত বিষয়ে মাঠপর্যায়ে ব্র্যাকের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগানো হচ্ছে।

তিনি বলেন, ব্র্যাক প্রতিষ্ঠার পর থেকেই দেশের গ্রাসরুট পর্যায়ে নারীদের বৈবাহিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে কাজ করে আসছে। সংস্থাটির অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাজিদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হবে।

আইনমন্ত্রী আরও বলেন, ব্র্যাককে সম্পৃক্ত করা সরকারের দুর্বলতার বিষয় নয়। তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...