| ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৯ ০৮:৩৬:৫৯
এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন কাঠামোয় অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বয়স্ক ও কম পেনশন পাওয়া অবসরভোগীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কম পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার বেশি রাখা হবে। অন্যদিকে, বেশি পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের জন্য বৃদ্ধির হার তুলনামূলক কম হবে।

সংশ্লিষ্টদের মতে, এ ব্যবস্থা কার্যকর হলে অবসরপ্রাপ্তদের মধ্যে দীর্ঘদিনের পেনশন বৈষম্য কিছুটা কমতে পারে।

পেনশন ব্যবস্থায় আরেকটি বড় পরিবর্তন হিসেবে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি ‘এক পদ এক পেনশন’ বা ‘এক গ্রেড এক পেনশন’ (ওআরওপি) চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, সামরিক ও বেসামরিক উভয় খাতে ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে এ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।

ওআরওপির মূল লক্ষ্য হলো একই পদ বা গ্রেড থেকে ভিন্ন সময়ে অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সুবিধার বৈষম্য কমানো। ব্যবস্থা পুরোপুরি চালু হলে একই গ্রেডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা অভিন্ন হারে পেনশন সুবিধা পাবেন।

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানিয়েছেন, সামরিক ও বেসামরিক উভয় খাতে একই সঙ্গে ওআরওপি কার্যকর করা নীতিগতভাবে গুরুত্বপূর্ণ। তবে একযোগে এটি বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হবে।

এ ছাড়া ২০১৯ সালের আগে অবসরে যাওয়া বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় তথ্যের ঘাটতি রয়েছে। এ কারণে একসঙ্গে পুরো ব্যবস্থা চালু করা সম্ভব হচ্ছে না।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও আর্থিক ব্যবস্থাপনার বিষয়গুলো সমাধান করে ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে ওআরওপি পুরোপুরি বাস্তবায়ন করা হবে।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে একই পদ ও গ্রেডের অবসরপ্রাপ্তদের মধ্যে পেনশন বৈষম্য কমার পাশাপাশি দীর্ঘদিন আগে অবসরে যাওয়া কম পেনশনভোগীরাও আর্থিকভাবে স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...