| ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৮ ১৯:১৫:৫৬
আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

রোববার (৬ সেপ্টেম্বর) নতুন দর ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে তা কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম:

* ২২ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা

* ২১ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা

* ১৮ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা

* সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা

এর আগে ৩ সেপ্টেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। অর্থাৎ নতুন দরে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে।

সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা।

বাজুস জানিয়েছে, নির্ধারিত সোনার দামের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে গহনা কেনার ক্ষেত্রে নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে দিতে হবে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...