নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের সব গ্রেডকে মোবাইল ভাতার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি দাপ্তরিক যোগাযোগে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে প্রথম থেকে পঞ্চম গ্রেডের সরকারি কর্মচারীরা মোবাইল ভাতা পান। ৩১ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে মোবাইল ভাতার আওতা বাড়ানোর বিষয়টি জানানো হয়।
বর্তমান ব্যবস্থায় প্রথম থেকে তৃতীয় গ্রেডের সরকারি কর্মকর্তারা মাসে ১ হাজার ৫০০ টাকা করে মোবাইল ভাতা পান। আর চতুর্থ ও পঞ্চম গ্রেডের কর্মকর্তারা পান মাসে ১ হাজার টাকা করে।
জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশে ষষ্ঠ থেকে দশম গ্রেডের কর্মচারীদের জন্য মাসে ৫০০ টাকা এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ৪০০ টাকা মোবাইল ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।
সে হিসাবে কমিশনের প্রস্তাবে প্রথম থেকে তৃতীয় গ্রেডে ১ হাজার ৫০০ টাকা, চতুর্থ ও পঞ্চম গ্রেডে ১ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম গ্রেডে ৫০০ টাকা এবং ১১তম থেকে ২০তম গ্রেডে ৪০০ টাকা ভাতা দেওয়ার কথা ছিল।
জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও করপোরেশন বাদে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় প্রায় ৬০৬ কোটি টাকা হতে পারত। এ অতিরিক্ত ব্যয় কমাতে ভাতার হার পুনর্নির্ধারণের সুপারিশ করেছে সচিব কমিটি।
সচিব কমিটির প্রস্তাব অনুযায়ী, প্রথম থেকে পঞ্চম গ্রেডের কর্মচারীরা মাসে ৫০০ টাকা এবং ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মাসে ১৫০ টাকা করে মোবাইল ভাতা পাবেন।
সচিব কমিটির এক কর্মকর্তা বলেন, সরকারি দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে বর্তমানে সব স্তরের কর্মচারীকেই মোবাইল ফোন ব্যবহার করতে হয়। তাই সব গ্রেডকে মোবাইল ভাতার আওতায় আনা যৌক্তিক। তবে সরকারের অতিরিক্ত ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ভাতার হার কমানোর সুপারিশ করা হয়েছে।
জাতীয় বেতনস্কেল ২০২৬ আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। আর্থিক ব্যয় এবং মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে নতুন বেতনস্কেল কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক সরকারি কর্মচারী। পাশাপাশি প্রায় সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগীও এর আওতায় আসবেন।
নতুন বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা।
সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি কর্মচারীরা বিশেষ চাহিদাসম্পন্ন প্রতি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন। নতুন বেতন কাঠামোয় প্রথমবারের মতো এ ধরনের ভাতা চালুর ব্যবস্থা রাখা হয়েছে।
সব মিলিয়ে নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য মোবাইল ভাতার আওতা বাড়ানোর পাশাপাশি নতুন কিছু আর্থিক সুবিধা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
