ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন
নিজস্ব প্রতিবেদক: ইতালির ভেনিসে মারধর ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে পানি, কোমল পানীয় ও পচা ডিম ছুড়ে মারেন বলে অভিযোগ করেছেন তিনি।
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বাঁধন জানান, জুলাইয়ের আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন তাকে হেনস্তা করেছেন বলে তার অভিযোগ।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে কয়েকজনকে বাঁধনের দিকে এগিয়ে যেতে এবং তাকে হেনস্তার চেষ্টা করতে দেখা যায়। ভিডিওতে নিজেদের ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেওয়ার কথাও শোনা যায়। একপর্যায়ে বাঁধনের সঙ্গে থাকা তার ভাই তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
পরে ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দেন বাঁধন। এ সময় তার চোখে-মুখে আতঙ্কের ছাপ দেখা যায় এবং মুখের এক পাশে আঘাতের চিহ্ন ও ফোলা ভাবও দেখা যায়।
লাইভে বাঁধন বলেন, তিনি তার ভাইয়ের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাঙালি এসে তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। তার শরীরে পানি ও কোমল পানীয় ছোড়া হয়। এ সময় তার ভাইয়ের ছোট শিশুও সঙ্গে ছিল বলে জানান তিনি।
বাঁধনের দাবি, হামলাকারীরা তার গায়ে হাত তোলেন, তার ফোন ফেলে দেন এবং কানের কাছে আঘাত করেন।
তিনি আরও বলেন, তাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে নানা কথা বলা হয়। জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়ার বিষয়টিও তিনি স্বীকার করেন। তার ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ বলে পরিচয় দেন এবং তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে চাপ দেন। এসব ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার পর স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন বাঁধন। ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন এই অভিনেত্রী।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
