| ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

মিটার নেই, বিদ্যুৎও ব্যবহার হয়নি, তবু ৬৯২ টাকার বিল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৭ ২১:২৮:০৪
মিটার নেই, বিদ্যুৎও ব্যবহার হয়নি, তবু ৬৯২ টাকার বিল

নিজস্ব প্রতিবেদক: মিটার নেই, বিদ্যুৎ ব্যবহারও করা হয়নি। অথচ সেই মিটারের নামেই এসেছে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল। ঘটনাটি ঘটেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘুরিয়া এলাকায়। এ ঘটনায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী নিমাইচন্দ্র সরকার।

নিমাইচন্দ্র সরকারের বাড়িতে তিনটি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে দুটি, সব মিলিয়ে পাঁচটি বিদ্যুতের মিটার রয়েছে। কিন্তু আগস্ট মাসে তার হাতে আসে ছয়টি বিল। অতিরিক্ত ওই বিলটিই এখন আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, ২০২৫ সালে একটি মিটারে সমস্যা দেখা দেওয়ার পর সেটি বন্ধ করার জন্য আবেদন করেছিলেন নিমাইচন্দ্র। পরে প্রায় এক বছর মিটারটি বন্ধ ছিল। সম্প্রতি পাশের একটি মন্দিরের জন্য নতুন বাণিজ্যিক মিটারের আবেদন করেন তিনি।

এরপর জুলাই মাসে তার বাড়ির একটি ফাঁকা জায়গায় নতুন একটি আবাসিক মিটার স্থাপন করা হয়। কিন্তু মিটারটি চালু হওয়ার আগেই ঘটে বিপত্তি। গাছের ডাল পড়ে মিটারটি ক্ষতিগ্রস্ত হলে বিদ্যুৎ অফিসের লোকজন সেটি খুলে নিয়ে যান।

অর্থাৎ ওই মিটার দিয়ে বিদ্যুৎ ব্যবহারের কোনো সুযোগই ছিল না। মিটারটিও পরে সেখানে ছিল না। এরপরও আগস্ট মাসে ওই মিটারের বিপরীতে ৬৯২ টাকার বিল আসে।

নিমাইচন্দ্র সরকার বলেন, ‘যে মিটারটি আমি ব্যবহারই করিনি, সেটি বসানোর পর চালু হওয়ার আগেই নষ্ট হয়ে যায়। পরে বিদ্যুৎ অফিসের লোকজন মিটারটি খুলে নিয়ে যায়। তাহলে ওই মিটারের নামে বিল কীভাবে এলো?’

তার অভিযোগ, মিটার না দেখে রিডিং দেওয়ার ঘটনাও নতুন নয়। প্রতি মাসে বিল তৈরির জন্য লোকজন এলেও তারা কীভাবে মিটার রিডিং নেন, তা সব সময় বোঝা যায় না।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। তারা শুধু ভুল বিল সংশোধন নয়, কীভাবে মিটার ব্যবহার না করেও বিল তৈরি হলো, সেটির তদন্ত দাবি করেছেন।

একজন স্থানীয় ব্যক্তি বলেন, বিদ্যুৎ ব্যবহার না করেও কোনো গ্রাহকের নামে বিল আসা বিভ্রান্তিকর। এ ধরনের ঘটনা অন্য গ্রাহকদের মধ্যেও উদ্বেগ তৈরি করতে পারে।

অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। দায়িত্বে অবহেলা ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গত ৫ সেপ্টেম্বর তেঘুরিয়া অভিযোগ কেন্দ্রের লাইন টেকনিশিয়ান মুখলেসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে ঘটনার প্রকৃত কারণ ও দায় কার, তা বেরিয়ে এলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের স্বার্থেই সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে স্থানীয়দের প্রত্যাশা, ভুল মিটারিং বা এ ধরনের ‘ভুতুড়ে বিলের’ কারণে যেন আর কোনো গ্রাহককে হয়রানির শিকার হতে না হয়। একই সঙ্গে কীভাবে মিটার ছাড়াই বিল তৈরি হলো, তার সঠিক ব্যাখ্যাও চান তারা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের লক্ষ্য এবারও পদক। তবে সেই লক্ষ্যে পৌঁছানোর পথ শুরু ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...