| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

নতুন পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৭ ২১:০৬:২৮
নতুন পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। এ ক্ষেত্রে আগামী ১০ সেপ্টেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনের খসড়া ইতোমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় কাজ শেষ হওয়ার পর খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসবে।

এরপর খসড়াটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং প্রক্রিয়া শেষ হলে প্রয়োজনীয় এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশ করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের পে-স্কেলসংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন পে-স্কেলের রেজুলেশন বুধবার বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে প্রক্রিয়া শেষ হওয়ার পর সেটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসবে। পরে আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন করে গেজেট প্রকাশের পরবর্তী ধাপ শেষ করা হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেলের অপেক্ষায় রয়েছেন। গেজেট প্রকাশের পর নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া আরও স্পষ্ট হবে। একই সঙ্গে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার তারিখ ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা নিয়েও বিস্তারিত জানা যাবে।

তবে ১০ সেপ্টেম্বর এখনো সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচিত হচ্ছে। চূড়ান্ত গেজেট প্রকাশের সময় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তারিখ পরিবর্তন হতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...