| ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৭ ১৪:৪৩:০৯
টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!

নিজস্ব প্রতিবেদক: বন্যায় নেপালের কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে দেশটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গত ১২ দিন ধরে নেপাল থেকে প্রতিদিন যে বিদ্যুৎ বাংলাদেশে আসত, তা আর পাওয়া যাচ্ছে না।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।

এর আগে গত ২৭ আগস্ট ডে পিক আওয়ারে নেপাল থেকে বাংলাদেশে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। তবে ওই দিন সন্ধ্যার পিক আওয়ারে কোনো বিদ্যুৎ পাওয়া যায়নি। এরপর থেকেই নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঞ্চালন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ হয়ে গেছে।

গত ২৬ আগস্ট নেপালের ভোটেকোশি নদী এলাকায় ভয়াবহ বন্যা হয়। এতে দেশটির কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে নেপালের বিদ্যুৎ রপ্তানিতেও।

ভারতের সঞ্চালন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছিল অল্প কিছুদিন আগে। তবে বন্যার কারণে সেই সরবরাহ এখন কার্যত বন্ধ হয়ে গেছে।

বর্ষা মৌসুমে নেপাল গড়ে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করত। বন্যায় উৎপাদনকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির বিদ্যুৎ রপ্তানি কমে এখন প্রায় ৬৫০ মেগাওয়াটে নেমে এসেছে।

নেপাল দীর্ঘদিন ধরে বিশেষ করে শুষ্ক শীতের সময় বিদ্যুৎ আমদানির ওপর নির্ভরশীল ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি নিজেকে দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে।

এ অবস্থায় ভয়াবহ বন্যা দেশটির বিদ্যুৎ উৎপাদন ও রপ্তানি ব্যবস্থায় নতুন করে চাপ তৈরি করেছে।

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমোদন পাওয়া নেপালের দুটি জলবিদ্যুৎ প্রকল্পও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রকল্প দুটি হলো ২২ দশমিক ১ মেগাওয়াট ক্ষমতার চিলিমে জলবিদ্যুৎ প্রকল্প এবং ২৪ মেগাওয়াট ক্ষমতার ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্প।

বন্যার কারণে গত সপ্তাহ থেকে প্রকল্প দুটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। ফলে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে গেছে।

নেপালের বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশে দেশটির বিদ্যুৎ সরবরাহ কবে পুনরায় শুরু হবে, তা এখনো স্পষ্ট নয়।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...