আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব শেখ ফজলুল করিম সেলিম পালন করবেন বলে জানিয়েছেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার মতে, শেখ সেলিম বর্তমানে আওয়ামী লীগের সবচেয়ে জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য। এ কারণে তার অনুপস্থিতিতে দলীয় সভাপতির দায়িত্ব পালনের জন্য শেখ সেলিমই সবচেয়ে উপযুক্ত।
সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও জানান, তার ছোট বোন শেখ রেহানা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন।
দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, নিজের দেশে ফেরা, ব্যক্তিগত নিরাপত্তা, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন শেখ হাসিনা।
তিনি জানান, দেশে ফেরার আগ্রহ তার রয়েছে। তবে দেশে ফিরলে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনার দাবি, দেশে ফিরলে এমনকি বিমানবন্দরেও তাকে হত্যার চেষ্টা হতে পারে। তার দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তার ভাষ্য, যারা তাকে দেশে ফেরানোর উদ্যোগের সঙ্গে যুক্ত হবেন, তাদের প্রত্যেকের জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারে। এ কারণে কাউকে তার দেশে ফেরার বিষয়ে নির্দেশনা দিয়ে বিপদের মুখে ফেলতে চান না তিনি।
সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে ভারতের সমর্থন এবং তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নয়াদিল্লির অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা।
দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও নিজের মতামত তুলে ধরেন তিনি। শেখ হাসিনার মতে, বাংলাদেশ ও ভারতের মধ্যে আঞ্চলিক বোঝাপড়া আরও জোরদার করা প্রয়োজন।
তিনি সামরিক জোটের পরিবর্তে আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো হলে ভবিষ্যতে আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক স্বার্থ আরও শক্তিশালী হতে পারে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না তারেক রহমান
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত
- আয়কর রিটার্নে এই ৯ খরচের হিসাব দিতে হয় কেন
- সমুদ্রে মাছ কমছে, বিপাকে পড়েছেন উপকূলের জেলেরা
