| ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না তারেক রহমান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৫ ২০:০২:২১
জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, জাতিসংঘ অধিবেশন থেকে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর ভারত সফরের সময়সূচি চূড়ান্ত করা হতে পারে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি জানান, আগামী ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে। সেখানে ‘নতুন বাংলাদেশের’ অগ্রযাত্রার বার্তা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। ভারত সফর নিয়ে আলোচনা চলছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারসাম্যের ওপর গুরুত্ব

বাংলাদেশ বর্তমানে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। তার ভাষ্য, বর্তমান সরকারের শুরু থেকেই বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বেইজিং, ওয়াশিংটন, রিয়াদ ও মস্কোর সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রেখে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, গত ছয় মাসে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দৃশ্যমানতা ও কৌশলগত গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ইতিবাচক প্রভাব যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ অংশীদারত্ব ও কৌশলগত সম্পর্কেও পড়ছে।

এ ছাড়া ভুটান, বাহরাইন ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই দেশটির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। তবে এ সম্পর্কের ভিত্তি হতে হবে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের প্রতি সম্মান।

তিনি জানান, ভারতের হাইকমিশনারের সঙ্গে ইতোমধ্যে দুই দফা বৈঠক হয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থের বিষয়গুলো ভারতকে বোঝানো হচ্ছে এবং দেশটি বিষয়গুলো বুঝতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের দীর্ঘমেয়াদি পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি হচ্ছে দেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। অর্থনৈতিক নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি পরস্পর সম্পর্কিত হওয়ায় বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে এ দুই ক্ষেত্রের মধ্যে সমন্বয় প্রয়োজন।

এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার পরিকল্পনা

বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কৌশলগত গুরুত্ব তুলে ধরে বিমান খাতের উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির।

তিনি বলেন, বিভিন্ন রুট বা আকাশপথ হারানোর কারণে বাংলাদেশ বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ব্যবসায়িক সম্ভাবনা ও অর্থনৈতিক যৌক্তিকতা বিবেচনায় নিয়ে বাংলাদেশকে একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকা

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিশেষ দক্ষতা রয়েছে। আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক স্বার্থ, নিরাপত্তা ও কৌশলগত সক্ষমতার বিষয়গুলোকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে হেরে বিপাকে পড়েছে বাংলাদেশ। এমন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...