| ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৫ ১৯:৪০:৪৫
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: আগামী তিন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। তবে এ সময় বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে এবং একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে।

সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়ের জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের মৌসুমি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন মাসে দেশের আট বিভাগে বৃষ্টিপাত মোটামুটি স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। তবে সার্বিক হিসাবে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সময়ে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে এর মধ্যে একটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।

তাপপ্রবাহের আশঙ্কাও রয়েছে

শুধু ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাত নয়, আগামী তিন মাসে তাপমাত্রা নিয়েও অস্বস্তি থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে তিন থেকে পাঁচ দফা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

একই সময়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে মৃদু তাপপ্রবাহ এবং ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে মাঝারি তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।

এ ছাড়া আগামী তিন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ছয় থেকে ১০ দিন বজ্রঝড় হতে পারে। দেশের নদ-নদীর স্বাভাবিক প্রবাহ আগস্ট মাসের মতোই থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিভাগভিত্তিক বৃষ্টির পূর্বাভাস

ঢাকায় সেপ্টেম্বর মাসে ২৫০ থেকে ২৮০ মিলিমিটার, অক্টোবরে ১৪০ থেকে ১৮০ মিলিমিটার এবং নভেম্বরে ২০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এই তিন মাসে ঢাকায় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ যথাক্রমে ২৬৩, ১৬০ ও ২৬ মিলিমিটার।

ময়মনসিংহে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে বৃষ্টিপাত হতে পারে যথাক্রমে ৩১০ থেকে ৩৩০, ১৬০ থেকে ২১০ এবং ১০ থেকে ২০ মিলিমিটার।

চট্টগ্রামে সেপ্টেম্বর মাসে ৩৩০ থেকে ৩৬০ মিলিমিটার, অক্টোবরে ২০০ থেকে ২৪০ মিলিমিটার এবং নভেম্বরে ৩০ থেকে ৫০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিলেটে সেপ্টেম্বর মাসে ৩৬০ থেকে ৩৮০ মিলিমিটার, অক্টোবরে ১৬০ থেকে ২২০ মিলিমিটার এবং নভেম্বরে ২০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

রাজশাহীতে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে যথাক্রমে ২৬০ থেকে ২৮০, ১২০ থেকে ১৪০ এবং ১০ থেকে ২০ মিলিমিটার।

রংপুরে সেপ্টেম্বর মাসে ৩৭০ থেকে ৩৯০ মিলিমিটার, অক্টোবরে ১৩০ থেকে ১৮০ মিলিমিটার এবং নভেম্বরে ৫ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

খুলনায় সেপ্টেম্বর মাসে ২৭০ থেকে ২৯০ মিলিমিটার, অক্টোবরে ১২০ থেকে ১৭০ মিলিমিটার এবং নভেম্বরে ২৫ থেকে ৩৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

বরিশালে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে সম্ভাব্য বৃষ্টিপাত যথাক্রমে ৩২০ থেকে ৩৪০, ২১০ থেকে ২৪০ এবং ৪০ থেকে ৫০ মিলিমিটার হতে পারে।

আগস্টে কমেছে বৃষ্টি, বেড়েছে তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশে স্বাভাবিকের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে বিভাগভেদে বৃষ্টিপাতের চিত্রে পার্থক্য ছিল।

চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। সিলেট ও বরিশালে বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের কাছাকাছি। অন্য বিভাগগুলোতে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে।

আগস্টে বঙ্গোপসাগরে চারটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। মৌসুমি বায়ু, লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হয়েছে। এ মাসে এক দিনে সর্বোচ্চ ১৯৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় হাতিয়ায়।

অন্যদিকে আগস্টে দেশের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। মাসটিতে সর্বোচ্চ, সর্বনিম্ন ও গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ০ দশমিক ৮, ০ দশমিক ৫ ও ০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

২৭ আগস্ট রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সব মিলিয়ে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়ে দেশের আবহাওয়ায় একদিকে যেমন স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টির প্রবণতা থাকতে পারে, অন্যদিকে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ ও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে আবহাওয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে হেরে বিপাকে পড়েছে বাংলাদেশ। এমন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...