| ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় ২৯ অক্টোবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৪ ১১:৫১:৫৬
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়া হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ অক্টোবরের মধ্যে জরিমানা ছাড়াই নির্ধারিত মূল কর ও ফি পরিশোধ করে সব ধরনের মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। এর মধ্যে রয়েছে ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট। একই সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্সও হালনাগাদ করার সুযোগ থাকবে।

বিআরটিএ জানিয়েছে, এটি গ্রাহকদের জন্য শেষবারের মতো সময় বাড়ানোর সুযোগ। তাই নির্ধারিত সময়ের মধ্যে মোটরযানের সব কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক

এর আগে এক বিজ্ঞপ্তিতে মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল বিআরটিএ।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী, কোনো মোটরযান বিক্রি করার পর এর মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক। তবে সম্প্রতি অনেক ক্রেতা মালিকানা পরিবর্তন না করেই গাড়ি সড়ক ও মহাসড়কে ব্যবহার করছেন বলে জানিয়েছে বিআরটিএ।

এর ফলে মোটরযানের পুরোনো মালিককে বিভিন্ন ধরনের আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হচ্ছে।

বিআরটিএ আরও জানিয়েছে, মালিকানা পরিবর্তন না করার কারণে পুরোনো মালিককেই সংশ্লিষ্ট মোটরযানের নির্ধারিত অগ্রিম আয়কর, প্রযোজ্য ক্ষেত্রে ১৫০ শতাংশ অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হচ্ছে। এতে বিক্রেতাকে অনাকাঙ্ক্ষিত আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

অনলাইনেই দ্রুত মালিকানা পরিবর্তন

মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ ও দ্রুত করা হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ। বর্তমানে অনলাইনে আবেদন করার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাই করে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

একই সঙ্গে নতুন মালিক বা ক্রেতাও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য দিতে পারছেন।

এ অবস্থায় মোটরযানের মালিক ও ক্রেতাদের দ্রুত মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বিআরটিএ। অন্যথায় নিয়ম না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কর্তন শুরু

সড়ক পরিবহন আইন, ২০১৮ কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তনও শুরু করেছে বিআরটিএ।

সংস্থাটি জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ১১(১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। আইন অমান্য বা বিভিন্ন ধারা লঙ্ঘনের ক্ষেত্রে অর্থদণ্ড কিংবা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্টও কেটে নেওয়া হচ্ছে।

তাই নির্ধারিত সময়ের মধ্যে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...