আজকের স্বর্ণের বাজারদর: ৩ সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দামে আজ ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকায়।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বর্ণ ও রুপার নতুন দাম ঘোষণা করে বাজুস। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত নতুন দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৮৮০ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৯৮৫ টাকা। ফলে এক ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৬ হাজার ৩০০ টাকা। এই হিসাবে এক ভরি ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৩১৫ টাকা। এতে এক ভরি সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
এর আগে ৩১ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তার আগে ২৯ আগস্ট একই মানের স্বর্ণের দাম ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়। ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৪৩০ টাকা, ২১ ক্যারেটের ৪১০ টাকা এবং ১৮ ক্যারেটের ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪২৬ টাকা।
বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
অলংকার বিনিময় ও কেনাবেচার ক্ষেত্রে নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দেওয়ার পর বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শেখ হাসিনার সম্পদের হিসাব, হলফনামায় যা আছে
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- লাফিয়ে বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- আবারও বাড়ল সিগারেটের দাম
