| ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৯ ১০:১৪:২৪
এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে মার্চে শুরু হতে পারে। আগামী বছরের ৭ জানুয়ারি পরীক্ষা শুরুর প্রাথমিক পরিকল্পনা থাকলেও সেটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ঈদুল ফিতর ও রমজানের সময়সূচিসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরুর একটি খসড়া রুটিন প্রস্তুত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্প্রতি সরকারের উচ্চপর্যায়ের একটি সভায় এসএসসি ও সমমানের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হয়। সেখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তা, অভিভাবক ও পরীক্ষার্থীদের বিভিন্ন মতামত পর্যালোচনা করা হয়েছে। সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ৭ জানুয়ারির পরিবর্তে পরীক্ষা মার্চের মাঝামাঝি সময়ে নেওয়ার পক্ষে মত বেশি পাওয়া গেছে।

এর আগে গত ২৫ জুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি শুরুর প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সর্বশেষ গত ১৫ আগস্টও তিনি শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের অপচয় কমাতে পাবলিক পরীক্ষা এগিয়ে আনার পরিকল্পনার কথা জানান।

তবে পরীক্ষা সংশ্লিষ্ট অনেকেই জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার পরিবর্তে মার্চে শুরু করার পক্ষে যুক্তি দিয়েছেন। তাদের মতে, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে রমজান এবং মার্চের ৯ তারিখের দিকে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে মার্চের মাঝামাঝি পরীক্ষা শুরু করলে শিক্ষার্থীরা সিলেবাস শেষ করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। পাশাপাশি রমজানের ছুটি শেষে শিক্ষকরা স্বাভাবিক পরিবেশে পরীক্ষার দায়িত্ব পালন করতে পারবেন।

অবশ্য জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার পক্ষেও মত রয়েছে। রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের এক জ্যেষ্ঠ শিক্ষক মনে করেন, জুলাইয়ে প্রি-টেস্ট পরীক্ষা হয়ে গেছে এবং সেপ্টেম্বর থেকে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে টেস্ট পরীক্ষা শেষ করার সরকারি নির্দেশনা রয়েছে। তাই জানুয়ারিতে পরীক্ষা শুরু হলেও শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় ধরনের সমস্যা হওয়ার কথা নয়।

তবে তাঁর মতে, অনেক অভিভাবকই পরীক্ষা পেছানোর পক্ষে থাকেন। পরীক্ষা এক মাস পিছিয়ে গেলে কোচিং ব্যবসার সঙ্গে যুক্তদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ২০২৭ সালের ঈদুল ফিতরের পর ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা শুরুর সম্ভাবনা ধরে একটি খসড়া রুটিন তৈরি করা হয়েছে। এখন এটি শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তবে ১৮ আগস্ট পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে পরীক্ষা ৭ জানুয়ারি নাকি মার্চে শুরু হবে, তা শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

শিক্ষামন্ত্রী ড. মিলন দায়িত্ব নেওয়ার পর থেকেই পাবলিক পরীক্ষা এগিয়ে আনার প্রয়োজনীয়তার কথা বলে আসছেন। তাঁর মতে, সেশনজটের কারণে প্রায় ২০ লাখ শিক্ষার্থীর ক্ষেত্রে সামগ্রিকভাবে ৪০ লাখ শিক্ষাবর্ষ নষ্ট হচ্ছে। এতে দেশের জনমিতিক লভ্যাংশের সম্ভাবনাও বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি মনে করেন।

প্রতি বছর প্রায় ২০ লাখ শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন। তবে তাদের একটি অংশ পরীক্ষায় অংশ নেওয়ার আগেই ঝরে যায় এবং আরেকটি অংশ পরীক্ষায় অকৃতকার্য হয়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকার (এমএলএস)-এর রোমাঞ্চকর ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে পরাজিত করেছে ইন্টার মায়ামি। আজকের ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...