পে-স্কেলের আলোচনায় হঠাৎ ভাইরাল যে গানটি
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে-স্কেল নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। নতুন পে-স্কেল কবে চূড়ান্ত হবে, কবে বাস্তবায়ন শুরু হবে, এ নিয়ে বিভিন্ন সময়ে নানা তথ্য সামনে এলেও এখনো শেষ হয়নি অপেক্ষা। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে আশির দশকের জনপ্রিয় বাংলা সিনেমার একটি গান।
গানটির নাম ‘তুমি আমার জীবন’। রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া এই গানটি ব্যবহৃত হয়েছিল ‘অবুঝ হৃদয়’ সিনেমায়। গানটির ‘কেউ জানে না’ কথাটিই বর্তমানে পে-স্কেল নিয়ে চলমান অনিশ্চয়তার সঙ্গে মিলিয়ে মজার ছলে শেয়ার করছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে রুবেল মাহমুদ নামে একজন লিখেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা কবে শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রতিদিনই নতুন নতুন খবর এলেও চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে, সেটি যেন কেউ জানে না।
পে-স্কেল কবে চূড়ান্ত হবে, এমন প্রশ্ন এখন সরকারি চাকরিজীবীদের মধ্যেও ঘুরছে। আর এই ‘কবে’ প্রশ্নের সঙ্গে গানের ‘কেউ জানে না’ কথাগুলো মিলে যাওয়ায় পুরোনো গানটি নতুন করে আলোচনায় এসেছে।
ফারুক সাকিব নামে আরেকজন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে, তার সঙ্গে গানটির কথা বেশ ভালোভাবেই মিলে গেছে। প্রতিদিন নতুন খবর প্রকাশ পেলেও চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে যেন কেউ কিছুই জানে না।
মূলত পে-স্কেল নিয়ে বিভিন্ন সময়ে নতুন তথ্য, সম্ভাব্য সিদ্ধান্ত ও বাস্তবায়নের নানা খবর সামনে এসেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এই অপেক্ষা ও অনিশ্চয়তাকেই রসিকতার মাধ্যমে তুলে ধরতে অনেকে পুরোনো গানটির ভিডিও শেয়ার করছেন।
‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। সিনেমাটির জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন’-এর কথা লিখেছেন গীতিকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটিতে অভিনয় করেছেন জাফর ইকবাল ও ববিতা।
দীর্ঘদিন আগে প্রকাশিত হলেও ইউটিউবে গানটির জনপ্রিয়তা এখনো রয়েছে। এরই মধ্যে গানটি প্রায় ১ কোটি ৮০ লাখবার দেখা হয়েছে। সম্প্রতি গানটির মাত্র ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে জাফর ইকবাল ও ববিতার দৃশ্যের সঙ্গে গানের ‘কেউ জানে না’ অংশটি নতুন করে নজর কাড়ে।
ফলে কয়েক দশক আগে মুক্তি পাওয়া গানটি সময়ের ব্যবধান পেরিয়ে আবারও আলোচনায় এসেছে। এবার অবশ্য সিনেমার কারণে নয়, সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নিয়ে চলমান অনিশ্চয়তা ও দীর্ঘ অপেক্ষার সঙ্গে গানের কথার মিল থাকায় রসিকতার ছলে ভাইরাল হয়েছে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের ‘তুমি আমার জীবন’।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- শেখ হাসিনার সম্পদের হিসাব, হলফনামায় যা আছে
- লাফিয়ে বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- মিটার নেই, বিদ্যুৎও ব্যবহার হয়নি, তবু ৬৯২ টাকার বিল
