নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন অগ্রগতি হয়েছে। প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। নতুন এই বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন।
প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়ানো হবে। পরবর্তী বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শিরোনামে একটি ই-বুক প্রকাশ করা হয়েছে। সেখানে ‘নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শিরোনামে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে।
ই-বুকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ বেতন-ভাতা খাতে মোট বরাদ্দের পরিমাণ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।
১০০ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ
অষ্টম জাতীয় বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। কমিশনের চেয়ারম্যান ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।
বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়।
বাস্তবায়নের জন্য ১০ সদস্যের কমিটি
পরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ দিতে ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রককে রাখা হয়।
১ জুলাই থেকে কার্যকরের ঘোষণা
এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। বাজেট বক্তৃতায় তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোয় বেতন-ভাতা পাচ্ছেন।
দীর্ঘ সময় ধরে একই বেতন কাঠামো কার্যকর থাকায় মূল্যস্ফীতির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দের তথ্য তুলে ধরা হয়েছে।
সব মিলিয়ে, নবম পে-স্কেল নিয়ে চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষরের পর এখন এর বাস্তবায়ন প্রক্রিয়ায় সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন সরকারি চাকরিজীবীরা।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯ম পে-স্কেলের খসড়া, গ্রেড-১ এ ১ লাখ ৩০ হাজার
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ আগস্ট ২০২৬
- দেশে আজ ১৮, ২১, ও ২২ ক্যারেট সোনার দাম
- অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর!
- পে-স্কেল নিয়ে সুখবর, চলতি অর্থবছরেই বাস্তবায়নের ঘোষণা
- নতুন Bajaj Pulsar 125: ডিজাইন, ইঞ্জিন ও ফিচারে বড় পরিবর্তন
- টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ আগস্ট ২০২৬
- ভারতকে ৪ শর্ত দিয়েছে ঢাকা!
- শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে নতুন তথ্য
- পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা
- ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার
- কমলো বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- মৃত নারীকে জীবিত করার দাবি, কবরের পাশে ওঝার কাণ্ড
- বেড়ে গেল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
