| ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

এসএসসি খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ফল প্রকাশ কবে

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৮ ০৮:২১:২৫
এসএসসি খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ফল প্রকাশ কবে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। গত ১৯ বছরের মধ্যে এবার পাসের হার সবচেয়ে কম হওয়ায় প্রায় ১৩ লাখ শিক্ষার্থী তাদের ফলাফল চ্যালেঞ্জ করে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। বিপুলসংখ্যক আবেদনে নতুন করে ভাবতে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়কে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এবার শুধু অকৃতকার্য শিক্ষার্থী নয়, জিপিএ-৫ বা গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীদেরও অনেকে খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে নম্বরের গুরুত্ব থাকায় শিক্ষার্থীরা বেশি নম্বর পাওয়ার আশায় পুনর্মূল্যায়নের সুযোগ নিতে চাইছে বলে মনে করছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এত বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ। এ কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে সরকার। নতুন নীতিমালায় কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আওতায় আসবে, সেটিও নির্দিষ্ট করে দেওয়া হতে পারে।

এবার কীভাবে খাতা যাচাই হবে?

এতদিন এসএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় মূলত চারটি বিষয় যাচাই করা হতো। এগুলো হলো, সব প্রশ্নের নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বরের যোগফল সঠিক কি না, খাতার ভেতরের নম্বর মূল কভার বা ওএমআর শিটে ঠিকভাবে তোলা হয়েছে কি না এবং ওএমআর শিটে নম্বর অনুযায়ী বৃত্ত সঠিকভাবে পূরণ করা হয়েছে কি না।

এসব ক্ষেত্রে কোনো ভুল বা অসংগতি পাওয়া গেলে তা সংশোধন করে নতুন ফল প্রকাশ করা হতো। তবে খাতার উত্তরগুলো পুনরায় মূল্যায়ন করা হতো না।

এবারের নতুন পদ্ধতিতে তৃতীয় পরীক্ষকের মাধ্যমে পুরো উত্তরপত্র পুনরায় যাচাই বা মূল্যায়নের পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ শিক্ষার্থী যে নম্বর পাওয়ার যোগ্য, তা নিশ্চিত করতে খাতা নতুন করে মূল্যায়নের সুযোগ রাখা হচ্ছে।

আবেদন জমা পড়েছে ১৩ লাখের বেশি

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান জানিয়েছেন, সোমবার বিকেল পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১৩ লাখের বেশি আবেদন জমা পড়েছে। ওই দিন রাত ১২টায় আবেদনের সময়সীমা শেষ হয়েছে।

এর আগে ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল পুনর্নিরীক্ষণের আবেদন অনলাইনে গ্রহণ করা হয়।

ফল কবে প্রকাশ হবে?

গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, কোনো শিক্ষার্থীকে ভুল নম্বর দেওয়া হলে বা প্রাপ্য নম্বর না দেওয়া হলে সংশ্লিষ্ট উত্তরপত্র পুনর্মূল্যায়নের ব্যবস্থা করা হবে। এজন্য রিভিউ কমিটি গঠন করা হবে এবং প্রত্যেক শিক্ষার্থীকে তার প্রাপ্য নম্বর দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, আগের পদ্ধতিতে মূলত ট্যাবুলেশন শিট যাচাই করা হতো। শিক্ষার্থীর খাতা পুনরায় দেখে শিক্ষক যথাযথ নম্বর দিয়েছেন কি না, তা যাচাইয়ের সুযোগ ছিল না। এবার আইনগতভাবে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে।

তবে ১৩ লাখের বেশি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও নতুন পদ্ধতিতে মূল্যায়নের কারণে ফল প্রকাশে সময় লাগতে পারে। ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। শিক্ষা বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের পর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময়সূচি জানানো হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...