চলতি বছরেই নতুন পে স্কেল, জানালেন অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চলতি ২০২৬ সালের মধ্যেই নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
চলতি বছরের মধ্যে নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী স্পষ্টভাবে বলেন, নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে।
তবে পে-স্কেল কার্যকর করার আগে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়ার পর সরকার এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।
নতুন পে-স্কেল ঘোষণার বিষয়ে সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি বিষয় পর্যালোচনা করছে উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান অর্থমন্ত্রী।
এর একদিন আগে, রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছিলেন, সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে-স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় এটি ঘোষণা করা হতে পারে বলেও তিনি জানিয়েছিলেন।
তিনি বলেন, পে-স্কেল সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নের বিষয়ে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। বর্তমানে বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর করা হয়। এরপর প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পেয়ে আসছেন।
অর্থমন্ত্রীর নতুন ঘোষণার পর চলতি বছরেই নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও বিস্তারিত কাঠামো সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পরই বিষয়টি স্পষ্ট হবে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
- হাটহাজারীতে অনুশীলনে নিহত দুই সেনার পরিচয় মিলেছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- দ্রুতই পে-স্কেলের গেজেট, প্রজ্ঞাপন এখন আইন মন্ত্রণালয়ে
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ
- শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে, দাম ও ফিচার
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
