অর্থবছরের সময়সীমায় বড় পরিবর্তন, নতুন হিসাব এপ্রিল-মার্চ
নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময়সূচিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। দীর্ঘদিন ধরে প্রচলিত ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছরের পরিবর্তে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত নতুন অর্থবছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবর্তনের প্রক্রিয়ায় ২০২৭-২৮ অর্থবছরকে একটি অন্তর্বর্তী বা ট্রানজিশনাল অর্থবছর হিসেবে ধরা হবে। এ সময় ৯ মাসের জন্য অর্থবছর নির্ধারণ করা হবে, যা চলবে জুলাই ২০২৭ থেকে মার্চ ২০২৮ পর্যন্ত। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন নিয়মে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত ১২ মাসের অর্থবছর চালু হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বর্তমানে বাংলাদেশে ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত অর্থবছর গণনা করা হয়। এর ফলে অর্থবছরের শুরুতেই, বিশেষ করে জুলাই-আগস্টে, বর্ষাকালের মধ্যে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ চলতে থাকে। এতে বৃষ্টির কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্বের পাশাপাশি কাজের মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। একই সঙ্গে মানুষের দুর্ভোগও বাড়ে।
নতুন অর্থবছর এপ্রিল থেকে মার্চ করা হলে বর্ষা শুরুর আগেই বছরের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম শেষ করার সুযোগ তৈরি হবে। এ কারণে এপ্রিল-মার্চ সময়কে অর্থবছর হিসেবে নির্ধারণকে যৌক্তিক মনে করছে সরকার।
তবে নতুন অর্থবছর কার্যকর করতে বেশ কিছু প্রশাসনিক ও আইনগত পরিবর্তন আনতে হবে। এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি পরিবর্তন বাস্তবায়নের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে।
অর্থবছরের সময়সীমা পরিবর্তনের জন্য বাংলাদেশের সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। পাশাপাশি সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রযুক্তিনির্ভর সিস্টেমেও প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর হবে পরিবর্তনের মধ্যবর্তী সময়। ৯ মাসের ওই অর্থবছর শেষ হওয়ার পর ২০২৮-২৯ অর্থবছর থেকে পুরোপুরি এপ্রিল-মার্চ ভিত্তিক নতুন অর্থবছর কার্যকর হবে। মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
