| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

২০২৬ সালেই পে-স্কেল ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৭ ২০:৪৫:৫৫
২০২৬ সালেই পে-স্কেল ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬ সালের মধ্যেই নতুন পে-স্কেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, পে-স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন। তবে চলতি বছরের মধ্যেই নতুন পে-স্কেল ঘোষণা করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সব বিষয় পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, আজকের বৈঠকে পে-স্কেলের একটি নির্দিষ্ট দিক নিয়ে আলোচনা হয়েছে। অন্যান্য বিষয় নিয়েও পর্যায়ক্রমে আলোচনা করা হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, সব দিক পর্যালোচনা করে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে সবার সামনে উপস্থাপন করা হবে।

ফলে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার নতুন পে-স্কেল নিয়ে চলতি বছরের মধ্যেই স্পষ্ট ঘোষণা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নতুন বেতন কাঠামোর গ্রেডভিত্তিক বেতন, ভাতা ও বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...