| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৬ ১৭:৫৭:৫০
ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগ ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলা সাবেক এই আর্জেন্টাইন তারকা।

স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে ৩৬টি স্কুলকে নিয়ে আয়োজিত এবারের টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা। এই ফাইনালের মধ্য দিয়েই পর্দা নামবে এবারের আসরের।

সমাপনী অনুষ্ঠানে ক্যানেজিয়ার উপস্থিতি হবে আয়োজনের অন্যতম আকর্ষণ। আর্জেন্টিনার হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি এবং দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার মতো তারকাদের সতীর্থ ছিলেন। তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করতেই এবার তার বাংলাদেশ সফর।

১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ক্যানেজিয়া। ওই আসরের ফাইনালেও খেলেছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০টির বেশি ম্যাচ খেলেছেন এই সাবেক ফরোয়ার্ড। স্কুল পর্যায়ের তরুণ খেলোয়াড়দের সামনে এমন একজন কিংবদন্তির উপস্থিতি বিশেষ অনুপ্রেরণা তৈরি করবে বলে মনে করছেন আয়োজকেরা।

বাংলাদেশ সফরে ক্যানেজিয়া ফর্টিস এফসির বিভিন্ন সুযোগ-সুবিধা ও অবকাঠামো পরিদর্শন করবেন। একই সঙ্গে দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন নিয়েও আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন তিনি। তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও এ আলোচনায় উঠে আসবে।

ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে বিকেল ৩টা থেকে শুরু হবে ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের সমাপনী আয়োজন। বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হবে ফাইনাল ম্যাচ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বিআইটি ও নৌবাহিনী কলেজ, ঢাকা।

ফাইনাল শেষে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ট্রফি বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। সেখানে চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে শিরোপা। এরপর বিকেল সাড়ে ৫টায় আয়োজক ও বিশেষ অতিথি ক্লদিও ক্যানেজিয়াকে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

বাংলাদেশে বয়সভিত্তিক ফুটবলের প্রসার, তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরির সুযোগ বাড়ানো এবং তরুণদের বড় মঞ্চের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই টুর্নামেন্ট আয়োজন করেছে স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসি। ৩৬টি স্কুলের অংশগ্রহণের এই আসরের সমাপনীতে ক্যানেজিয়ার উপস্থিতি পুরো আয়োজনকে আরও বিশেষ মাত্রা দিয়েছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...