| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বাজাজের জনপ্রিয় Pulsar N150 বিক্রি বন্ধ!

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৬ ১৫:১৬:৫৭
বাজাজের জনপ্রিয় Pulsar N150 বিক্রি বন্ধ!

নিজস্ব প্রতিবেদক: ভারতের বাজারে জনপ্রিয় বাজাজ পালসার N150-এর বিক্রি বন্ধ করে দিয়েছে বাজাজ। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকেও মডেলটি সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে এই বাইকের নতুন কোনো সংস্করণ আর তৈরি করা হবে না বলে জানা গেছে।

‘দ্য ইকোনমিক টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে আসার পর স্পোর্টি ডিজাইন, আকর্ষণীয় লুক ও আধুনিক ফিচারের কারণে বাইকপ্রেমীদের নজর কেড়েছিল পালসার N150। তুলনামূলক কম বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্সের কারণে মডেলটি বেশ জনপ্রিয়তাও পেয়েছিল। তবে সময়ের সঙ্গে এর বিক্রি কমে যাওয়ায় শেষ পর্যন্ত মডেলটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাজাজ।

২০২৩ সালের শেষ দিকে ভারতের বাজারে পালসার N150 উন্মোচন করেছিল বাজাজ। শুরুতে ভালো সাড়া পেলেও পরবর্তী সময়ে মডেলটির বিক্রি আশানুরূপ থাকেনি। এর পরিপ্রেক্ষিতেই বাইকটির উৎপাদন ও বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পালসার N150-এ যেসব সুবিধা ছিল

বাজাজ পালসার N150-এ ছিল ১৪৯ সিসির সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ ১৪ বিএইচপি শক্তি এবং ১৩.৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারত। ইঞ্জিনের সঙ্গে ছিল ৫-স্পিড গিয়ারবক্স।

স্পোর্টি ডিজাইনের এই বাইকটির লুক অনেকটাই পালসার N160-এর আদলে তৈরি করা হয়েছিল। ফলে কমিউটার বাইকের পাশাপাশি স্পোর্টি ডিজাইনের মোটরসাইকেল পছন্দ করেন এমন ক্রেতাদের কাছেও এটি আকর্ষণীয় ছিল।

ফিচারের দিক থেকেও পালসার N150 বেশ সমৃদ্ধ ছিল। এতে ছিল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক, রিয়ার মনোশক এবং ডিস্ক ব্রেকের সঙ্গে সিঙ্গেল-চ্যানেল ABS।

এ ছাড়া বাজাজ রাইড কানেক্ট অ্যাপের মাধ্যমে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধাও পাওয়া যেত। এসব ফিচারের কারণে লঞ্চের পর বাইকটি বাজারে ভালো সাড়া ফেলেছিল।

তবে জনপ্রিয়তা ধরে রাখতে না পারায় শেষ পর্যন্ত ভারতের বাজার থেকে পালসার N150 সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাজাজ। ফলে যারা এই মডেলটি নতুন করে কেনার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য এখন বিকল্প মডেল বেছে নিতে হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...