| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৬ ০৯:০৮:৩৬
৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ন্যাশভিল। ১৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন অ্যান্ডি নাজর। প্রথমার্ধের শেষ মুহূর্তে অবশ্য ইন্টার মায়ামি সমতায় ফেরে। ৪৫+৩ মিনিটে গোল করেন তেলাসকো সেগোভিয়া।

১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ন্যাশভিল। ৪৯ মিনিটে গোল করে দলকে আবারও এগিয়ে দেন হানি মুখতার। ৫৮ মিনিটে স্যাম সারিজ গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-১।

এরপর ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ন্যাশভিলের জয় নিশ্চিত করেন হানি মুখতার। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ন্যাশভিল।

এই জয়ে ইন্টার মায়ামির বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখাল ন্যাশভিল। ম্যাচে ন্যাশভিলের হয়ে অ্যান্ডি নাজর একটি, হানি মুখতার দুটি এবং স্যাম সারিজ একটি গোল করেন। ইন্টার মায়ামির একমাত্র গোলটি আসে তেলাসকো সেগোভিয়ার পা থেকে।

গোলদাতারা:

ন্যাশভিল: অ্যান্ডি নাজর ১৭’, হানি মুখতার ৪৯’, ৬৩’, স্যাম সারিজ ৫৮’

ইন্টার মায়ামি: তেলাসকো সেগোভিয়া ৪৫+৩’

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...