৪৯ হাজার টাকা থেকেই মিলছে ই-বাইক ও ই-স্কুটার
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের খরচ বাঁচানোর পাশাপাশি পরিবেশসচেতনতা বেড়ে যাওয়ায় বাংলাদেশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইলেকট্রিক বাইক (ই-বাইক) ও ই-স্কুটার। কম খরচে যাতায়াতের সুবিধা ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের কারণে শিক্ষার্থীদের পাশাপাশি কর্মজীবীদের মধ্যেও তেলে চলা মোটরসাইকেলের বিকল্প হিসেবে নিয়মিত ই-বাইক ও ই-স্কুটার ব্যবহারের প্রবণতা বাড়ছে। দেশের বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের কয়েকটি উল্লেখযোগ্য ই-বাইক ও ই-স্কুটারের বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
১. রাইডু লিফ ব্ল্যাক ই-বাইক
সাশ্রয়ী বাজেটের মধ্যে জনপ্রিয় একটি মডেল রাইডু লিফ ব্ল্যাক। ৫০০ ওয়াটের মোটর ও ৪৮ ভোল্টের গ্রাফিন ব্যাটারিচালিত এই ই-বাইকের চাকার আকার ১৪ ইঞ্চি, বহন করতে পারে ১৫০ কেজি পর্যন্ত ভার। তিনটি গিয়ার মোডসহ একবার পূর্ণ চার্জে চলে ৫০ কিলোমিটারের বেশি। রিমোট কন্ট্রোল ও কি-স্টার্ট ফিচারযুক্ত এই ই-বাইকের দাম ৪৯ হাজার টাকা।
২. রিভো এ০৪
কম দূরত্বে যাতায়াতের জন্য স্টাইলিশ পছন্দ রিভো এ০৪। মাত্র ৫২ কেজি ওজনের এই বাইক সহজেই চালানো যায়। ৩৫০ ওয়াটের মোটর ও ৪৮ ভোল্টের গ্রাফিন ব্যাটারিতে সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে চলে প্রায় ৪৫ কিলোমিটার। দাম ৪৯ হাজার ৯৯০ টাকা।
৩. রাইডু ব্লেজ-হোয়াইট ইলেকট্রিক স্কুটার
প্রিমিয়াম ক্যাটাগরির এই স্কুটারে রয়েছে ১০০০ ওয়াটের মোটর ও ৬০ ভোল্টের গ্রাফিন লেড অ্যাসিড ব্যাটারি। ৩৯ লিটার স্টোরেজ, রিভার্স গিয়ার, অ্যান্টিথেফট অ্যালার্ম ও অটোমেটিক মোটর লক সুবিধাসহ এটি সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে চলতে পারে প্রায় ৬৫ কিলোমিটার। দাম ৭৫ হাজার টাকা।
৪. ওয়ালটন তাকিওন লিও
৮০০ ওয়াটের হাব মোটর ও ৪৮ ভোল্টের সিলড লেড অ্যাসিড ব্যাটারিচালিত এই ই-বাইক ৬-৮ ঘণ্টা চার্জে চলে ৮০ কিলোমিটার পর্যন্ত। ১৮৫ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাংলাদেশের রাস্তার জন্য বেশ উপযোগী। সর্বোচ্চ গতি ৩৫ কিলোমিটার, দাম ৭৮ হাজার ৭৫০ টাকা।
৫. আকিজ পঙ্খিরাজ
১০০০ ওয়াটের মোটরযুক্ত এই ই-বাইকে ভিআরএলএ বা লিথিয়াম ব্যাটারি বেছে নেওয়ার সুযোগ রয়েছে। ব্যাটারি সক্ষমতা অনুযায়ী একবার চার্জে চলতে পারে সর্বোচ্চ ১৫০ কিলোমিটার। ডিস্ক ও ড্রাম ব্রেক কম্বিনেশনের এই বাইকের দাম ৮৭ হাজার ৫০০ টাকা।
৬. রিভো এ১১
শহরের ব্যস্ত রাস্তায় দ্রুত চলাচলের জন্য উপযোগী এই মডেলে রয়েছে ১০০০ ওয়াটের মোটর ও ৬০ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ারের গ্রাফিন ব্যাটারি, যা এক চার্জে চলে সর্বোচ্চ ৮৫ কিলোমিটার। ১০ ইঞ্চি টিউবলেস টায়ার ও হাইড্রোলিক শক অ্যাবজর্ভার আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করে। দাম ৮৯ হাজার ৯৯০ টাকা।
৭. ওয়ালটন তাকিওন লিও ২৫টি২
৬০ ভোল্ট ২৩ অ্যাম্পিয়ারের গ্রাফিন লেড অ্যাসিড ব্যাটারিযুক্ত এই বাইকের আসনের উচ্চতা ৭৪০ মিলিমিটার, চালকের জন্য বেশ আরামদায়ক। সামনে ডিস্ক ও পেছনে ড্রাম ব্রেকসহ এক চার্জে চলে সর্বোচ্চ ৮০ কিলোমিটার। দাম ৯৪ হাজার ৯৯০ টাকা।
৮. ইভেকো এএস ১
১০০০ ওয়াটের ব্রাশলেস মোটর ও ৭২ ভোল্ট ২৯ অ্যাম্পিয়ারের পিওর গ্রাফিন ব্যাটারিচালিত এই স্কুটারের সর্বোচ্চ গতি ৫২ কিলোমিটার, রেঞ্জ ৮৫ কিলোমিটার পর্যন্ত। অ্যান্টিথেফট অ্যালার্ম ও এলইডি হেডলাইটসহ ১৮০ কেজি পর্যন্ত ভার বহনক্ষম এই স্কুটারের দাম ৯৮ হাজার টাকা।
৯. সিনট্যাক্স লিমা
১ কিলোওয়াট ক্ষমতার ওয়াটারপ্রুফ মোটরযুক্ত এই স্মার্ট স্কুটার বৃষ্টির দিনেও নিরাপদ। গ্রাফিন ব্যাটারিতে একবার চার্জে চলে ৮০ কিলোমিটারের বেশি। অ্যান্টিথেফট সিস্টেম ও এলইডি লাইটসহ এর দাম ৯৯ হাজার ৯৯৯ টাকা।
১০. ইভেকো এএস-১২
এএস-১ মডেলের হালনাগাদ সংস্করণ এটি, যাতে রয়েছে ১২০০ ওয়াটের মোটর ও ৬০ ভোল্ট ৩৮ অ্যাম্পিয়ারের গ্রাফিন ব্যাটারি। সর্বোচ্চ ৫৫ কিলোমিটার গতিতে চলে ৯৫-১১০ কিলোমিটার। ১২ ইঞ্চি অ্যালয় হুইল ও ডুয়াল ডিস্ক ব্রেকসহ দাম ১ লাখ ৪ হাজার ৯০০ টাকা।
১১. আকিজ দুরন্ত
১২০০ ওয়াটের শক্তিশালী মোটরযুক্ত এই বাইক ১৫০ কেজি পর্যন্ত ভার বহন করতে সক্ষম, সর্বোচ্চ গতি ৫০ কিলোমিটার। ৬-৮ ঘণ্টা চার্জে চলে সর্বোচ্চ ১৫০ কিলোমিটার। বড় চাকার কারণে ভ্রমণ হয় স্বাচ্ছন্দ্যময়। দাম ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা।
১২. ইয়াদিয়া রুইবিন
বিশেষভাবে নারী শিক্ষার্থী ও চাকরিজীবীদের জন্য তৈরি এই স্কুটারে রয়েছে ৮০০ ওয়াটের হাব মোটর, যা ৮০ এনএম টর্ক দেয়। সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার, হাইড্রোলিক শক অ্যাবজর্ভেশনে ভাঙাচোরা রাস্তায়ও মসৃণ চলাচল সম্ভব। এলইডি মিটার, অ্যান্টিথেফট প্রযুক্তি, ইউএসবি চার্জার ও পার্কিং মোডসহ দাম ১ লাখ ১০ হাজার টাকা।
১৩. সিনট্যাক্স রায়ো
১.২ কিলোওয়াট মোটর ও ৭২ ভোল্টের গ্রাফিন ব্যাটারিতে এক চার্জে চলে সর্বোচ্চ ১০০ কিলোমিটার। টেলিস্কোপিক ও ডুয়াল অ্যাডজাস্টেবল সাসপেনশনসহ ২৫৩ কেজি পর্যন্ত ওজন বহনক্ষম এই স্কুটারের দাম ১ লাখ ১৩ হাজার টাকা।
১৪. ইয়াদিয়া এম৬
১২০০ ওয়াটের টিটিএফএআর মোটর ও ৭২ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ারের গ্রাফিন ব্যাটারিযুক্ত এই স্কুটারের সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার, রেঞ্জ ৬০-৮০ কিলোমিটার। কি-লেস স্টার্ট ফিচার একে আধুনিক গ্রাহকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। দাম ১ লাখ ২০ হাজার টাকা।
১৫. তাকিওন লিও ২৫টি১
টেকসই গ্রাফিন লেড অ্যাসিড ব্যাটারি ও ৮০০ ওয়াটের ব্রাশলেস ডিসি মোটরযুক্ত এই ই-বাইকে সামনে ডিস্ক ও পেছনে ড্রাম ব্রেক রয়েছে। একবার পূর্ণ চার্জে ৩৫ কিলোমিটার গতিতে চলে সর্বোচ্চ ৮০ কিলোমিটার। দাম ৮৯ হাজার ৯৯৯ টাকা।
১৬. তাকিওন ১.০০
১.২ কিলোওয়াট রেটেড পাওয়ারের ডিসি ব্রাশলেস মোটর ও ১৮৭২ ওয়াট-আওয়ারের গ্রাফিন ব্যাটারিযুক্ত এই শক্তিশালী ই-বাইক সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে চলে ৮০ কিলোমিটার পর্যন্ত। ১৮০ কেজি পর্যন্ত ওজন বহনক্ষম, এলসিডি স্পিডোমিটার ও ডুয়াল ডিস্ক ব্রেকসহ দাম ১ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
১৭. টেলজি ফনিক্স এফ৭৩
২০০০ ওয়াটের মোটর ও ৭২ ভোল্ট ৩৮ অ্যাম্পিয়ারের ব্যাটারিতে এক চার্জে সর্বোচ্চ ৭৫ কিলোমিটার গতিতে চলে ১০০-১১০ কিলোমিটার। ডিস্ক সিবিএস ব্রেকযুক্ত এই স্কুটারের দাম ১ লাখ ৬৫ হাজার ৯৯০ টাকা।
১৮. টেলজি লিওপার্ড এফ৭২
দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য উপযুক্ত এই স্কুটারে ৯৬ ভোল্ট ৫২ অ্যাম্পিয়ার ব্যাটারিতে এক চার্জে চলা যায় ১৮০ কিলোমিটার। ৩০০০ ওয়াটের মোটরে সর্বোচ্চ গতি ৭০ কিলোমিটার। সিবিএস ব্রেকিং ও টিউবলেস টায়ারসহ দাম ১ লাখ ৮৪ হাজার ৯৯০ টাকা।
১৯. রিভো ই৫২
পাওয়ারফুল পারফরম্যান্সের জন্য আদর্শ এই স্কুটারে ৩০০০ ওয়াটের মোটর ও ৯৬ ভোল্টের ব্যাটারিতে ঘণ্টায় ৭৭ কিলোমিটার গতিতে চলা যায় ১৩০-১৪০ কিলোমিটার। সিবিএসযুক্ত ডুয়াল ডিস্ক ব্রেক ও উন্নত কন্ট্রোলারসহ দাম ২ লাখ ২৫ হাজার ৯০০ টাকা।
কোথায় পাওয়া যাবে
বাংলাদেশে এখন ইলেকট্রিক স্কুটার ও ই-বাইক কেনা আগের চেয়ে অনেক সহজ। ওয়ালটন, আকিজ মটরস, রানার (ইয়াদিয়া), টেইলজির মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের নিজস্ব শোরুম এখন ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। ঢাকার তেজগাঁও, মিরপুর, রামপুরা ও বংশাল এলাকা পরিচিত ই-বাইকের প্রধান হাব হিসেবে। এ ছাড়া রিভো ও ইভেকোর মতো ব্র্যান্ড তাদের ডিলার নেটওয়ার্ক ও অনলাইন শপের মাধ্যমেও পণ্য পৌঁছে দিচ্ছে গ্রাহকদের কাছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা, জানুন ফলাফল
- একাদশে ভর্তি কবে? আবেদন, ফল ও ক্লাস শুরুর সূচি
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ আগস্ট ২০২৬
- শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- নবম পে-স্কেলে কার বেতন কত, জানা গেল নতুন প্রস্তাব
- ৩০ থেকে ৩৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ আগস্ট ২০২৬
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে নতুন দর কত
- Honda Hornet 125 কবে আসবে বাংলাদেশে? জানুন সম্ভাব্য দাম
- বাংলাদেশে ইনফিনিক্স HOT 70 Pro 5G, দাম কত ফিচার কি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- পা দিয়ে জায়নামাজ সোজা করলে কি গুনাহ হয়? ইসলাম কী বলে
- এসএসসির খাতা চ্যালেঞ্জে এবার পুরো খাতা পুনর্মূল্যায়ন
- Xiaomi 18 Pro-তে থাকবে না গ্লাস ব্যাক, আসছে ৫ রঙে
- চলতি মাসেই বাজারে আসছে Yamaha R2, শুরু প্রি-বুকিং
