| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৪ ২১:১০:২৩
ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহের শেষ দিকে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে ভারত যেতে পারেন। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার আমন্ত্রণ থাকলেও সফরটি নিয়ে এখনো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

শুক্রবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সফরটি দুই দিনের হতে পারে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠকের পরিকল্পনা রয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য, যোগাযোগব্যবস্থা, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

সফরের বিস্তারিত সময়সূচি বর্তমানে চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছে এনডিটিভি। এর আগে গত ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পরপরই তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারত। পাশাপাশি আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ সেশনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি।

সম্পর্কের টানাপোড়েনের পর বাড়ছে কূটনৈতিক যোগাযোগ

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। ভারতে শেখ হাসিনার অবস্থান এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি ঘিরে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক বিরোধ আরও জোরালো হয়।

তবে বিএনপি সরকার ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগও বেড়েছে।

গত এপ্রিল মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লি সফর করেন। সেখানে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এরপর গত ১০ আগস্ট ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টিও আলোচনায়

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দিলে ঢাকা আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লির কাছে তাকে ফেরত পাঠানোর আবেদন জানায়।

ভারত জানিয়েছে, বাংলাদেশের আবেদনটি যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে চলতি মাসের শুরুতে নয়াদিল্লিতে শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে ভার্চ্যুয়ালি মতবিনিময় করলে দুই দেশের পুরোনো উত্তেজনা আবারও সামনে আসে। এর প্রতিবাদ জানিয়ে ঢাকা বলেছে, বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারতের ভূখণ্ড ব্যবহার করা উচিত নয়। তবে ওই আয়োজনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে দিল্লি।

এনডিটিভি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনারের বৈঠকেও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি আলোচনায় উঠে আসে।

পানিবণ্টন ও বাণিজ্যেও গুরুত্ব

বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে সমাধানের অপেক্ষায় থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। এর মধ্যে অন্যতম গঙ্গার পানিবণ্টন চুক্তি।

১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা। ফলে চুক্তির নবায়ন নিয়ে আলোচনা সম্ভাব্য বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে পারে।

এ ছাড়া বাণিজ্য সম্প্রসারণ, ট্রানজিট সুবিধা বাড়ানো এবং জ্বালানি ও যোগাযোগ খাতে সহযোগিতা জোরদারের বিষয়েও ভারতের কাছ থেকে আরও সহযোগিতা প্রত্যাশা করছে ঢাকা।

দিল্লির কাছেও গুরুত্বপূর্ণ বাংলাদেশ

ভৌগোলিক অবস্থান, কৌশলগত গুরুত্ব এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের বিষয় বিবেচনায় বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও শক্তিশালী সম্পর্ক বজায় রাখা ভারতের জন্যও গুরুত্বপূর্ণ।

এ অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সফরের তারিখ, কর্মসূচি ও বৈঠকের বিষয়গুলো এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...