বাংলাদেশে ইনফিনিক্স HOT 70 Pro 5G, দাম কত ফিচার কি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ‘HOT 70 Pro 5G’ এনেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। ৫জি কানেক্টিভিটি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ চিপসেট, সনি সেন্সরের ক্যামেরা এবং একাধিক এআই ফিচারসহ ফোনটিতে পারফরম্যান্স, ক্যামেরা, ডিজাইন ও ব্যাটারিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
ইনফিনিক্স জানিয়েছে, ‘মাল্টি-ডাইমেনশনাল স্যাটিসফ্যাকশন, মাস্টার্স চয়েস’ থিমকে সামনে রেখে HOT 70 Pro 5G তৈরি করা হয়েছে।
১৪৪ হার্টজের ডিসপ্লে ও ৫জি চিপসেট
ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট। দীর্ঘ সময় ব্যবহারের পরও পারফরম্যান্স দ্রুত ও মসৃণ রাখতে দেওয়া হয়েছে ইনফিনিক্সের ৭২-মাসের ফ্লুয়েন্সি টেকনোলজি।
ডিভাইসটিতে রয়েছে ৬ দশমিক ৭৬ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে। এর ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট গেমিং, ভিডিও দেখা ও অন্যান্য ভিজ্যুয়াল কনটেন্ট ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি।
৫০ মেগাপিক্সেলের সনি ক্যামেরা
ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি IMX882 সেন্সর ও অটোফোকাস ক্যামেরা। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
ক্যামেরার সঙ্গে রয়েছে এআই RAW এবং লাইভ ফটো ফিচার। ফলে বিভিন্ন পরিস্থিতিতে ছবি তোলার পাশাপাশি এআইয়ের সহায়তায় ফটোগ্রাফির অভিজ্ঞতা আরও উন্নত করার সুযোগ থাকছে।
রঙ বদলানো ডিজাইন
HOT 70 Pro 5G-এর অন্যতম আকর্ষণ এর ‘ডায়নামিক শাইন’ ডিজাইন। ছয়টি রঙের ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাচ্ছে। আলো, তাপমাত্রা ও দেখার কোণ পরিবর্তনের সঙ্গে কিছু সংস্করণের পেছনের ডিজাইনেও পরিবর্তন দেখা যায়।
থার্মো অরেঞ্জ সংস্করণ তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে রং বদলায়। মিরেজ গ্রিন ভ্যারিয়েন্টে ইউভি আলোতে ভিন্ন ধরনের টেক্সচার দেখা যায়। ডেপথ রিং হোয়াইট মডেলে রয়েছে থ্রিডি ভিজ্যুয়াল ইফেক্ট এবং অ্যাক্টিভ-ম্যাট্রিক্স কিউব সংস্করণে রয়েছে ইন্টার্যাকটিভ ব্যাক প্যানেল।
টেকসই ব্যবহারের জন্য ফোনটিতে IP68 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স এবং SGS 5-Star Drop Resistance দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, দেড় মিটার পর্যন্ত উচ্চতা থেকে পড়ে গেলেও ফোনটি সুরক্ষিত থাকার সক্ষমতা রাখে।
৬০০০ mAh ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং
ফোনটিতে রয়েছে ৬০০০ mAh ব্যাটারি। দ্রুত চার্জ দেওয়ার জন্য রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি। দীর্ঘ সময় ব্যবহারের সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ব্যাটারির ওপর চাপ কমাতে দেওয়া হয়েছে বাইপাস চার্জিং সুবিধা।
একাধিক এআই ফিচার
দৈনন্দিন কাজ সহজ করতে HOT 70 Pro 5G-তে রয়েছে বেশ কিছু এআইভিত্তিক ফিচার। FlashMemo ও MindHub ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা যাবে এবং পরে এআই সার্চের মাধ্যমে তা খুঁজে বের করা সম্ভব হবে।
এ ছাড়া রয়েছে AI Scan to Solve, Folax Music Recognition, AI Life Assistant ও AI Theme Generator। এসব সুবিধায় দ্রুত প্রবেশের জন্য ফোনটিতে আলাদা ‘One-Tap Button’ দেওয়া হয়েছে।
দাম ও স্টোরেজ
বাংলাদেশে ইনফিনিক্স HOT 70 Pro 5G পাওয়া যাচ্ছে ৮ জিবি র্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজে। ফোনটির অফিসিয়াল দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
