| ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

হলিউডে নতুন অধ্যায় শুরু করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৭ ১৭:৩০:৪৮
হলিউডে নতুন অধ্যায় শুরু করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

নিজস্ব প্রতিবেদক: ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ে নিজেকে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এবার নতুন এক যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। ফুটবলের পাশাপাশি এবার হলিউডের বিনোদন জগতেও দেখা যাবে সিআর সেভেনকে।

ব্রিটিশ ফুটবলকে ঘিরে নির্মিত হতে যাওয়া নতুন টেলিভিশন ড্রামা সিরিজ **‘ডে ওয়ান’স**-এ অভিনয়ের পাশাপাশি প্রযোজকের ভূমিকাতেও থাকবেন রোনালদো। এটি তার বিনোদন অঙ্গনে অন্যতম বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সিরিজে রোনালদোর সঙ্গে অভিনয় করবেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। তবে গল্পটি কোনো বাস্তব ফুটবলারের জীবনীভিত্তিক নয়। এটি নির্মিত হচ্ছে স্ট্যানলি ডাল্টন নামের এক কাল্পনিক প্রভাবশালী ফুটবল এজেন্টকে কেন্দ্র করে।

সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করবেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’খ্যাত হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস। এছাড়া এতে আরও থাকছেন ব্রিটিশ র‌্যাপার ডেভ এবং উদীয়মান অভিনেত্রী কার্লোটা বানাত।

নতুন এই প্রকল্প নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো বলেন, “এই কাজটি নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। এটি আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। নতুন কিছু করতে আমি সবসময়ই ভালোবাসি। আশা করি দর্শকরাও সিরিজটি উপভোগ করবেন।”

ইতোমধ্যে লন্ডনের বার্নেট ফুটবল ক্লাবের স্টেডিয়ামে ড্যামিয়ান লুইস ও থিয়েরি অঁরিকে নিয়ে সিরিজটির শুটিং শুরু হয়েছে।

নির্মাতাদের লক্ষ্য, সাধারণ কৌতুকনির্ভর গল্পের পরিবর্তে ব্রিটিশ ফুটবলের অন্দরমহলের বাস্তবতা, নাটকীয়তা এবং জটিল সম্পর্কগুলোকে দর্শকদের সামনে তুলে ধরা। ফুটবলের বাইরেও রোনালদোর এই নতুন যাত্রা ভক্তদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...