নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে মেসি!
নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো খেলছেন না লিওনেল মেসি। ফলে গত বছরের মতো এবারও তিনি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আলোচনা। তবে শেষ পর্যন্ত স্বস্তির খবরই এসেছে আর্জেন্টাইন মহাতারকার জন্য।
এমএলএস নিশ্চিত করেছে, এবার কোনো ধরনের শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না মেসিকে। ২০২৬ বিশ্বকাপ শেষে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে এমএলএস ও এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্যে হওয়া বিশেষ সমঝোতার আওতায় তাকে আনুষ্ঠানিকভাবে অল-স্টার ম্যাচ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্প্রতি এমএলএস অল-স্টার দলে চারটি পরিবর্তনের ঘোষণা দেয় লিগ কর্তৃপক্ষ। লিওনেল মেসির পাশাপাশি আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো ডি পল, মন্টেরেতে যোগ দেওয়া হুগো কুইপার্স এবং এমবেকেজেলি এমবোকাজিও দল থেকে বাদ পড়েছেন। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ইয়ানিক ব্রাইট, আন্দ্রেস কুবাস, গিলিয়ের্মে এবং ফিলিপ জিঙ্কারনাগেল।
এবারের অল-স্টার ম্যাচে দর্শকদের নজর থাকবে সন হিউং-মিন, থমাস মুলার, ম্যাট ফ্রিজ, টিম রিম, পেতার মুসা, জুলিয়ান হল ও হ্যাভিয়ের গোজোর মতো তারকাদের দিকে। তবে লিগের সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামবে এমএলএস অল-স্টার দল।
গত বছর অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় বিতর্কের জন্ম দিয়েছিলেন মেসি। এমএলএসের নিয়ম অনুযায়ী, বৈধ কারণ বা চোট ছাড়া অল-স্টার ম্যাচে অনুপস্থিত থাকলে পরবর্তী একটি ম্যাচে নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। সেই নিয়মেই ২০২৫ সালে মেসি ও জর্দি আলবাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। সে সময় ইন্টার মিয়ামির মালিক হোর্হে মাস ওই সিদ্ধান্তকে 'অত্যন্ত কঠোর' বলে মন্তব্য করেছিলেন।
তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলেছেন মেসি ও রদ্রিগো ডি পল। দীর্ঘ মৌসুম ও বিশ্বকাপের ধকলের পর পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দিতে আগেই বিশেষ নীতিমালা গ্রহণ করে এমএলএস ও খেলোয়াড়দের সংগঠন।
এক বিবৃতিতে এমএলএস জানিয়েছে, বিশ্বকাপ শেষে প্রতিটি ক্লাব তাদের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে বিশ্রাম ও মাঠে ফেরার সময়সূচি নির্ধারণ করবে। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলকে ২০২৬ সালের এমএলএস অল-স্টার ম্যাচে অংশগ্রহণ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিশ্বকাপের পর এখনো ইন্টার মিয়ামির জার্সিতে মাঠে নামেননি মেসি। শিকাগো ফায়ার এবং মন্ট্রিয়লের বিপক্ষে দলের দুটি ম্যাচও তিনি মিস করেছেন। ধারণা করা হচ্ছে, পর্যাপ্ত বিশ্রাম শেষে পুরোপুরি ফিট হয়েই আবার ইন্টার মিয়ামির হয়ে মাঠে ফিরবেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবল তারকা।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- নতুন পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
