| ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

কোচ হয়েই কড়া বার্তা, পদত্যাগের হুমকি দিলেন ক্লপ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৪ ১৮:২৫:৪১
কোচ হয়েই কড়া বার্তা, পদত্যাগের হুমকি দিলেন ক্লপ

নিজস্ব প্রতিবেদক: জুলিয়ান নাগেলসম্যানের বিদায়ের পর জার্মানি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন ৫৯ বছর বয়সী এই জার্মান কোচ।

লিভারপুল অধ্যায়ের সমাপ্তির প্রায় দুই বছর পর আবারও কোচিংয়ে ফিরেই আলোচনার জন্ম দিয়েছেন ক্লপ। প্রথম সংবাদ সম্মেলনেই কৌশল বা দল গঠনের পরিকল্পনার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে দেওয়া কঠোর সতর্কবার্তা।

শুক্রবার (২৪ জুলাই) সংবাদ সম্মেলনে ক্লপ স্পষ্ট ভাষায় জানান, তার পরিবার বা ব্যক্তিগত জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ করা হলে এক মুহূর্তও দেরি না করে দায়িত্ব ছেড়ে দেবেন।

তিনি বলেন, “আপনারা যদি সীমা অতিক্রম করেন এবং আমার পরিবারকে শান্তিতে থাকতে না দেন, তাহলে আমি সঙ্গে সঙ্গেই এই দায়িত্ব ছেড়ে চলে যাব। দ্বিতীয়বার ভাবব না। আমি জানি, বিশ্বের অনেক দেশেই জাতীয় দলের কোচদের আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবুও আমার পরিবারের শান্তি আমার কাছে সবার আগে।”

ক্লপ আরও বলেন, “আমি এই দায়িত্ব ভালোবাসি এবং সর্বোচ্চটা দেওয়ার জন্যই এসেছি। তবে প্রয়োজন হলে যেকোনো সময় সরে দাঁড়াতে আমার কোনো দ্বিধা থাকবে না।”

সম্প্রতি বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে প্যারাগুয়ের কাছে অপ্রত্যাশিত হারের পর পদত্যাগ করেন জুলিয়ান নাগেলসম্যান। এরপরই তার উত্তরসূরি হিসেবে চার বছরের জন্য ইয়ুর্গেন ক্লপকে নিয়োগ দেয় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

নতুন দায়িত্ব নিয়ে ক্লপ জানান, জাতীয় দলের এই অধ্যায়ই হবে তার কোচিং ক্যারিয়ারের শেষ গন্তব্য।

তার ভাষায়, “জাতীয় দলের দায়িত্ব শেষ হওয়ার পর আমি আর নতুন কোনো কোচিং প্রকল্পে যুক্ত হব না। এটিই আমার কোচিং জীবনের সর্বোচ্চ অধ্যায়। তাই নিজের সবটুকু উজাড় করে দিতে চাই।”

উল্লেখ্য, ২০২৪ সালে দীর্ঘ নয় বছরের সফল অধ্যায়ের ইতি টেনে লিভারপুল ছাড়েন ইয়ুর্গেন ক্লপ। তখন তিনি মানসিক ক্লান্তির কথা উল্লেখ করেছিলেন। বিরতির পর এবার জার্মানির দায়িত্ব নিয়েই আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো জাতীয় দলের ডাগআউটে দেখা যাবে এই সফল কোচকে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের লক্ষ্য এবারও পদক। তবে সেই লক্ষ্যে পৌঁছানোর পথ শুরু ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...