আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর থেকেই লিওনেল মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছে। আর্জেন্টাইন অধিনায়ক জাতীয় দলের জার্সিতে খেলা চালিয়ে যাবেন, নাকি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন ভক্তরা।
এবার আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই কিংবদন্তি। তবে তিনি এখনই জাতীয় দল ছাড়ছেন না। বরং আরও কয়েক মাস আর্জেন্টিনার হয়ে খেলেই আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে চান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম বিইন স্পোর্টস জানিয়েছে, ৩৯ বছর বয়সী মেসির পরিকল্পনায় ২০৩০ বিশ্বকাপ নেই। ২০২৬ বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ হিসেবে বিবেচিত হচ্ছে। অবসরের আগে জাতীয় দলে একটি স্বাভাবিক রূপান্তর নিশ্চিত করতেই কিছু সময় আরও দলের সঙ্গে থাকতে চান তিনি।
বিশ্বকাপজুড়ে মেসির পারফরম্যান্স ছিল দারুণ। আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করে তিনি টুর্নামেন্ট শেষ করেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে। বয়সকে হার মানিয়ে দলের নেতৃত্বও দিয়েছেন সামনে থেকে। তবে ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি এই আর্জেন্টাইন মহাতারকা।
অন্যদিকে, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আগেই জানিয়েছিলেন, জাতীয় দলের দরজা মেসির জন্য সবসময় খোলা থাকবে। তবুও স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি, অবসরের বিষয়ে নিজের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছেন তিনি।
রাজকীয় বিদায়ের পরিকল্পনা
মেসির সম্ভাব্য বিদায়কে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যেই বিশেষ পরিকল্পনা শুরু করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রতিবেদনে বলা হয়েছে, তার সম্মানে একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে, যেখানে দেশের ফুটবলপ্রেমীরা ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে সম্মান জানাতে পারবেন।
গৌরবময় এক অধ্যায়ের শেষপ্রান্তে
আন্তর্জাতিক ক্যারিয়ারে শুরুতে একের পর এক ফাইনাল হারের হতাশা থাকলেও পরে মেসির নেতৃত্বেই বদলে যায় আর্জেন্টিনার ভাগ্য। তার অধিনায়কত্বে দল জিতেছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা। এছাড়া ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি।
ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তির বিদায় হয়েছে নীরবে। তবে মেসির বিদায়কে ব্যতিক্রমী ও স্মরণীয় করে রাখতে চায় আর্জেন্টিনা। পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি শুধু একজন ফুটবলারের বিদায় হবে না, বরং আধুনিক ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তির প্রতি বিশ্বজুড়ে ভক্তদের শেষ শ্রদ্ধা নিবেদনের এক আবেগঘন আয়োজন হয়ে উঠবে।
দ্রষ্টব্য: মেসির অবসরের বিষয়ে এখনো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বা লিওনেল মেসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। প্রতিবেদনটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না তারেক রহমান
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত
