স্পেনের বিশ্বকাপ জয়ে মোটা অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের শিরোপা জয়ের সঙ্গে ভাগ্য খুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত ব্যক্তিত্ব মিয়া খলিফারও। স্প্যানিশ ক্রীড়া দৈনিক *মার্কা*-এর তথ্য অনুযায়ী, স্পেনের পক্ষে করা বাজিতে তিনি মোট ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি ৩৭ লাখ টাকা) ফেরত পেয়েছেন।
রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি গ্যালারি থেকে উপভোগ করেন ৩৩ বছর বয়সী মিয়া খলিফা। ম্যাচ চলাকালে তার গায়ে ছিল স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের জার্সি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাজির স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ১.৬৫ অডসে স্পেনের জয়ের পক্ষে ১০ লাখ মার্কিন ডলার বাজি ধরেছিলেন মিয়া খলিফা। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় স্পেন। ফলে তার বাজি সফল হয় এবং তিনি মোট ১৬ লাখ ৫০ হাজার ডলার ফেরত পান।
হিসাব অনুযায়ী, মূল বাজির অর্থ বাদ দিলে তার নিট লাভ দাঁড়ায় প্রায় ৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি টাকারও বেশি।
জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে মিয়া খলিফা লেখেন, “বিশ্বাস রেখেছিলাম, আর বড় জয় পেয়েছি। আমার ‘নিজের দেশ’ স্পেনকে নিয়ে আমি গর্বিত, যদিও আমার শরীরে এক ফোঁটা স্প্যানিশ রক্তও নেই।”
তার পোস্টে বাজির স্ক্রিনশটের পাশাপাশি মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিতির কয়েকটি ছবিও শেয়ার করা হয়, যেখানে তাকে স্পেনের জার্সি পরে উদযাপন করতে দেখা যায়।
বিশ্বকাপের সেমিফাইনালেও আর্জেন্টিনার বিপক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মিয়া খলিফা। প্রথমে তিনি স্পেনের জার্সি পরে একটি ছবি প্রকাশ করেন। পরে জার্সিটি খুলে ভেতরে থাকা একটি প্যারিস-থিমের টপ দেখিয়ে ইঙ্গিত দেন, আর্জেন্টিনার প্রতিপক্ষ যে দলই হোক, তিনি সেই দলকেই সমর্থন করবেন।
সেই সময় তিনি লিখেছিলেন, “আজ আর্জেন্টিনার বিপক্ষে যে দলই খেলুক, আমি তাদের সমর্থন করতেই প্রস্তুত ছিলাম।”
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে মিয়া খলিফার বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। বর্তমানে তিনি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাণের পাশাপাশি খেলাধুলা ও বিনোদনভিত্তিক নানা কার্যক্রমেও সক্রিয়।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ৫ সেপ্টেম্বর ২০২৬
- সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়
- দেশের বাজারে আজকের সোনার দাম
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫৪৮২ টাকা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে ফের দুঃসংবাদ
- দেউলিয়ার পথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
- আবারও আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামতে পারেন মেসি
- বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ‘চিকেনস নেকে’ নতুন মহাসড়ক
- টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!
- বদলে গেছে জমির নামজারির নিয়ম!
- ভারতের ভিসা নিয়ে জরুরি বার্তা, সতর্ক করল হাইকমিশন
- সুদের হারের পরিবর্তনে সোনার দামে ঊর্ধ্বমুখী
- জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় ২৯ অক্টোবর
