ইউরো-কোপা আমেরিকায়; কবে বসছে ফুটবলের পরবর্তী বড় আসর
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে, তবে আন্তর্জাতিক ফুটবলের উত্তেজনা থেমে নেই। বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের পর এবার ফুটবলপ্রেমীদের নজর আগামী বড় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর দিকে। ইউরো, কোপা আমেরিকা, এশিয়ান কাপ, আফ্রিকা কাপ অব নেশনস ও উয়েফা নেশনস লিগকে ঘিরে আগামী দুই বছর জমজমাট সূচি অপেক্ষা করছে বিশ্বের সেরা দলগুলোর জন্য।
শুরু হচ্ছে উয়েফা নেশনস লিগ
বিশ্বকাপের পর সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা হিসেবে মাঠে গড়াবে উয়েফা নেশনস লিগ ২০২৬-২৭। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ২০২৭ সালের জুন পর্যন্ত।
গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে। এরপর ২০২৭ সালের মার্চে হবে কোয়ার্টার ফাইনাল। ৯ ও ১০ জুন অনুষ্ঠিত হবে সেমিফাইনাল, আর ১৩ জুন হবে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সর্বশেষ আসরের শিরোপা জিতেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
ইউরো ২০২৮-এর অপেক্ষায় ইউরোপ
ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ জাতীয় দলভিত্তিক প্রতিযোগিতা ইউরো ২০২৮ অনুষ্ঠিত হবে ৯ জুন থেকে ৯ জুলাই।
ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ড যৌথভাবে আয়োজন করবে এই আসর। আটটি শহরের নয়টি স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালের ভেন্যু হিসেবে রাখা হয়েছে লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়াম। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন এবারও শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে।
কোপা আমেরিকায় হ্যাটট্রিকের লক্ষ্য আর্জেন্টিনার
দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট কোপা আমেরিকা ২০২৮ জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আয়োজক দেশের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
কনমেবলের ১০টি জাতীয় দল এই আসরে অংশ নেবে। টানা দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ইতিহাসের সর্বোচ্চ ১৬টি কোপা আমেরিকা জয়ের রেকর্ডও আলবিসেলেস্তেদের দখলে।
আফ্রিকার লড়াই জুন-জুলাইয়ে
আফ্রিকা কাপ অব নেশনস ২০২৭ অনুষ্ঠিত হবে ১৯ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত। যৌথভাবে টুর্নামেন্টটির আয়োজন করবে তানজানিয়া, কেনিয়া ও উগান্ডা।
দীর্ঘদিনের প্রচলিত সূচির পরিবর্তে এবার গ্রীষ্মকালেই আফ্রিকার সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
জানুয়ারিতে এশিয়ান কাপ
এএফসি এশিয়ান কাপ ২০২৭ শুরু হবে ৭ জানুয়ারি এবং চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
সৌদি আরবের মাটিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেবে ২৪টি দল। বর্তমান চ্যাম্পিয়ন কাতার টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে চারবারের চ্যাম্পিয়ন জাপান থাকবে অন্যতম শক্তিশালী দাবিদার।
অপেক্ষা নতুন আন্তর্জাতিক লড়াইয়ের
বিশ্বকাপ শেষ হলেও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচি থেমে নেই। আগামী দুই বছরে উয়েফা নেশনস লিগ, এশিয়ান কাপ, আফ্রিকা কাপ অব নেশনস, ইউরো ও কোপা আমেরিকাকে ঘিরে আবারও মুখোমুখি হবে বিশ্বের সেরা ফুটবল শক্তিগুলো।
ফুটবলপ্রেমীদের জন্য তাই অপেক্ষা খুব বেশি দীর্ঘ নয়। অচিরেই আন্তর্জাতিক মঞ্চে আবারও দেখা যাবে মেসি-পরবর্তী আর্জেন্টিনা, বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগালসহ বিশ্বের সেরা দলগুলোর শিরোপার লড়াই।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫৪৮২ টাকা
- দেউলিয়ার পথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
- বদলে গেছে জমির নামজারির নিয়ম!
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আজ বাড়ল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না তারেক রহমান
- সিঙ্গাপুর ডলারের দাম আজ কত
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
