| ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

টটেনহ্যাম ছাড়ার সিদ্ধান্ত রোমেরোর, নতুন গন্তব্য কোথায়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৩ ০৯:১০:০১
টটেনহ্যাম ছাড়ার সিদ্ধান্ত রোমেরোর, নতুন গন্তব্য কোথায়

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর ক্লাব ক্যারিয়ারেও বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। সবকিছু ঠিক থাকলে চলতি গ্রীষ্মকালীন দলবদলেই তিনি ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাবেন।

জানা গেছে, প্রায় পাঁচ বছরের সম্পর্কের ইতি টানতে সম্মত হয়েছে দুই পক্ষই। ক্লাব ও খেলোয়াড় উভয়েই আলাদা হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করা হয়েছে।

দলবদলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক্সক্লুসিভ প্রতিবেদনে জানিয়েছেন, রোমেরো এমন একটি ক্লাবে যোগ দিতে চান যেখানে নিয়মিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ থাকবে এবং বড় শিরোপার জন্য লড়াই করা সম্ভব হবে।

বর্তমানে ইতালিয়ান জায়ান্ট ইন্টার রোমেরোকে দলে ভেড়ানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে। যদিও সম্ভাব্য এই চুক্তির আর্থিক মূল্য বেশ বড়, তবুও খুব শিগগিরই ইন্টারের প্রতিনিধিরা রোমেরোর এজেন্টের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন বলে জানা গেছে।

অন্যদিকে, বার্সেলোনাও আর্জেন্টাইন এই সেন্টার-ব্যাককে রক্ষণভাগ শক্তিশালী করার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। তবে বর্তমান স্কোয়াড থেকে কোনো ডিফেন্ডার দল ছাড়লেই কেবল কাতালান ক্লাবটি আনুষ্ঠানিকভাবে রোমেরোকে দলে নেওয়ার আলোচনায় এগোবে।

এখন দেখার বিষয়, টটেনহ্যাম অধ্যায়ের ইতি টেনে শেষ পর্যন্ত ইন্টার, বার্সেলোনা নাকি অন্য কোনো ইউরোপীয় জায়ান্টের জার্সিতে দেখা যায় বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডারকে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কবে, জেনে নিন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কবে, জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন অধ্যায়ের শুরু করতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ...

রোনালদোকে টানা ৩০ দিনের নিষেধাজ্ঞা!

রোনালদোকে টানা ৩০ দিনের নিষেধাজ্ঞা!

নিজস্ব প্রতিবেদক: পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা ...