| ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

জেন-জি আন্দোলনের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিজয়

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২২ ১৭:১২:৪৯
জেন-জি আন্দোলনের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিজয়

নিজস্ব প্রতিবেদক: ভারতে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং চলমান জেন-জি আন্দোলনের মধ্যে মেডিকেলে ভর্তি পরীক্ষাটি সম্পূর্ণ বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেছে অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে)।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে দলটি জানায়, জাতীয় পর্যায়ের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET) বাতিলের দাবিতে তারা ‘অটল ও আপসহীন’ অবস্থানে রয়েছে। একই সঙ্গে চিকিৎসা শিক্ষা ও শিক্ষা-সংক্রান্ত সব বিষয়ে রাজ্য সরকারগুলোর পূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।

টিভিকের মতে, শিক্ষা খাতকে ভারতের সংবিধানের সমবর্তী তালিকা (Concurrent List) থেকে সরিয়ে রাজ্য তালিকায় (State List) অন্তর্ভুক্ত করা উচিত। আর যদি তাৎক্ষণিকভাবে এটি সম্ভব না হয়, তাহলে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে একটি বিশেষ সমবর্তী তালিকা গঠন করে শিক্ষা খাতের নিয়ন্ত্রণ রাজ্যগুলোর হাতে দেওয়ার প্রস্তাব দিয়েছে দলটি।

দলটির দাবি, এর মাধ্যমে চিকিৎসা শিক্ষাসহ পুরো শিক্ষা ব্যবস্থার ওপর রাজ্যগুলোর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এটিকে তারা দীর্ঘমেয়াদি ও অন্তর্বর্তী উভয় ধরনের সমাধান হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে কোনো দলের নাম উল্লেখ না করলেও তামিলনাড়ুর প্রধান বিরোধী দল ডিএমকে-র সমালোচনা করা হয়েছে। টিভিকে বলেছে, ভোটের রাজনীতির জন্য জনগণকে বিভ্রান্ত করে অবাস্তব প্রতিশ্রুতি দেওয়ার রাজনীতি তারা করে না। উল্লেখ্য, ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে ডিএমকে ক্ষমতায় এলে নিট পরীক্ষা বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিল।

এ ছাড়া অন্যদের আন্দোলন, ধারণা বা পরিশ্রমের কৃতিত্ব নিজেদের বলে দাবি করার রাজনীতি থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছে টিভিকে।

অন্যদিকে, নিটবিরোধী আন্দোলনে সক্রিয় র‌্যাপশিল্পী থেরুক্কুরাল আরিভুকে ঘিরেও তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। পুলিশ তাকে আটক করার আগে চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে অবস্থিত তামিলনাড়ু সচিবালয়ের সামনে সংক্ষিপ্ত সময়ের জন্য নিটবিরোধী স্লোগান দেন বলে জানা গেছে।

নিট পরীক্ষা, শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ এবং জেন-জি আন্দোলনকে ঘিরে ভারতের রাজনীতিতে নতুন করে বিতর্ক ও আলোচনা আরও জোরালো হয়ে উঠেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে হেরে বিপাকে পড়েছে বাংলাদেশ। এমন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...