হুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সেলোনার চূড়ান্ত সিদ্ধান্ত, সময়সীমা ৩১ জুলাই
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হতেই নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করেছে বার্সেলোনা। দলকে আরও শক্তিশালী করতে আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে এখনও প্রধান লক্ষ্য হিসেবে রেখেছে কাতালান ক্লাবটি। তবে এবার আর দীর্ঘ সময় অপেক্ষা করতে চায় না স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-র প্রতিবেদনে বলা হয়েছে, আলভারেজকে দলে ভেড়ানোর জন্য ৩১ জুলাই পর্যন্ত সময় নির্ধারণ করেছে বার্সেলোনা। এই সময়ের মধ্যে চুক্তির বিষয়ে অগ্রগতি না হলে বিকল্প স্ট্রাইকারের দিকে মনোযোগ দেবে ক্লাবটি।
অন্যদিকে, আতলেতিকো মাদ্রিদ তাদের অবস্থানে অনড়। ক্লাবটির প্রধান নির্বাহী মিগেল অ্যাঞ্জেল গিল মারিন স্পষ্ট জানিয়েছেন, হুলিয়ান আলভারেজ বিক্রির জন্য নন। এমনকি ১০০, ১৫০ কিংবা ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এলেও তাকে ছাড়ার কোনো পরিকল্পনা নেই।
বার্সেলোনার বিশ্বাস, আলভারেজ নিজে যদি ক্লাব ছাড়ার বিষয়ে আরও দৃঢ় অবস্থান নেন, তবেই আলোচনা এগোনোর সুযোগ তৈরি হতে পারে। যদিও সম্প্রতি দলবদল নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও আগের তুলনায় অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা-ও পরিষ্কার করে দিয়েছেন, ক্লাবের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। তাই জুলাইয়ের শেষ পর্যন্ত অপেক্ষা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর আর এই দলবদল নিয়ে সময় নষ্ট করতে চায় না বার্সেলোনা।
আলভারেজ না এলে কারা বিকল্প?
হুলিয়ান আলভারেজকে দলে আনা সম্ভব না হলে কোচ হানসি ফ্লিক বিকল্প স্ট্রাইকারের দিকে নজর দেবেন। সম্ভাব্য তালিকায় রয়েছেন ফরাসি তরুণ ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপি এবং স্লোভেনিয়ার স্ট্রাইকার বেঞ্জামিন সেসকো।
যদি নতুন কোনো ফরোয়ার্ডকে দলে আনা না যায়, তাহলে বর্তমান স্কোয়াড থেকেই সমাধান খুঁজবে বার্সেলোনা। সে ক্ষেত্রে দানি ওলমোকে ফলস নাইন হিসেবে খেলানো হতে পারে। প্রয়োজন হলে ফেরান তোরেসও সেই ভূমিকায় দায়িত্ব পালন করতে পারেন।
এ ছাড়া ভবিষ্যতের পরিকল্পনায় লামিনে ইয়ামালকে কেন্দ্রীয় আক্রমণভাগে খেলানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে। ক্লাবটির ধারণা, লিওনেল মেসির মতো ইয়ামালও সময়ের সঙ্গে সঙ্গে উইং থেকে সরে এসে মাঝমাঠঘেঁষা আক্রমণভাগে আরও কার্যকর ফুটবলার হয়ে উঠতে পারেন।
সব পরিকল্পনার আগে অবশ্য বার্সেলোনার একটাই লক্ষ্য, জুলাই মাস শেষ হওয়ার আগেই হুলিয়ান আলভারেজকে ন্যু ক্যাম্পে নিয়ে আসা।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের তারিখ
- নতুন পে স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- পে স্কেল চালু হলেই বাতিল হবে ‘বিশেষ সুবিধা’
- আজকের স্বর্ণের বাজারদর: ৩ সেপ্টেম্বর ২০২৬
- বিকালে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, সরাসরি যেভাবে দেখবেন
- আজকের সকল দেশের টাকার রেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬
- রোববার নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটে কত
- পে-স্কেলের অর্থ জোগাড়ে সরকারের ৫ পরিকল্পনা
- আজকের স্বর্ণের বাজারদর: ৪ সেপ্টেম্বর ২০২৬
