| ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপ হারার পর আর্জেন্টিনার জন্য ফিফার দুঃসংবাদ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২০ ২১:৪৪:৪১
বিশ্বকাপ হারার পর আর্জেন্টিনার জন্য ফিফার দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটার আগেই আরেকটি বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করার পর এবার ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়েও এক নম্বর অবস্থান হারিয়েছে লিওনেল মেসির দল।

সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনাকে টপকে শীর্ষে উঠে এসেছে সদ্য বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর লা রোজা এখন ১৯৯৫.৮৮ রেটিং পয়েন্ট নিয়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে অবস্থান করছে। অন্যদিকে ১৯৭০.৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে আর্জেন্টিনা।

বিশ্বকাপ চলাকালীন সময়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে নাটকীয় লড়াই দেখা গেছে। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে এক নম্বর দল হয়েই টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। পরে ফ্রান্সের কাছে সাময়িকভাবে শীর্ষস্থান হারালেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আবারও এক নম্বরে উঠে আসে স্কালোনির শিষ্যরা। তবে ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর সেই অবস্থান আর ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা।

ফিফার হালনাগাদ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। তাদের সংগ্রহ ১৯৪৮.৯৭ পয়েন্ট। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও ব্রাজিল।

এবারের বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে আরও কয়েকটি দল। যৌথ আয়োজক মেক্সিকো শেষ ষোলোতে উঠে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১৭৫৪.৩০। অন্যদিকে বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে আলোচনায় আসা নরওয়ে এক লাফে ১২ ধাপ এগিয়েছে।

বিশ্ব ফুটবলে ফিফা র‌্যাঙ্কিংয়ের গুরুত্ব অনেক। ভবিষ্যৎ আন্তর্জাতিক টুর্নামেন্ট, বিশেষ করে বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র নির্ধারণে এই র‌্যাঙ্কিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শীর্ষস্থানীয় দলগুলো সাধারণত টপ সিড হিসেবে সুবিধা পায়, যা তুলনামূলক সহজ গ্রুপ পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে হেরে বিপাকে পড়েছে বাংলাদেশ। এমন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...