দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, লাঠিচার্জ ও ইন্টারনেট সেবা বন্ধ
নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার (২০ জুলাই) নিষেধাজ্ঞা অমান্য করে হাজারো শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভে অংশ নিলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে।
মেডিকেলে ভর্তি পরীক্ষা ‘নিট’–এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
সোমবার সকাল থেকেই দিল্লির যন্তর মন্তর এলাকায় হাজারো আন্দোলনকারী জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে পার্লামেন্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিভিন্ন স্থানে স্থাপন করা পুলিশের নিরাপত্তা ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উত্তেজনা ছড়িয়ে পড়ায় মধ্য দিল্লির কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে, পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় ককরোচ জনতা পার্টি তাদের সমর্থকদের শান্ত ও অহিংস থাকার আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দলটি বলেছে, বিভিন্ন স্থানে বাধার মুখে পড়লেও যেন কেউ উত্তেজিত না হন এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান।
এর আগে রোববার (১৯ জুলাই) দিল্লি পুলিশ ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচির অনুমতি বাতিল করে। একই সঙ্গে রাজধানীর সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দিল্লি পুলিশ জানায়, অনুমোদিত যন্তর মন্তর এলাকা ছাড়া অন্য কোথাও মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ সমাবেশ করা যাবে না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে নাগরিকদের সহযোগিতা কামনা করেছে পুলিশ।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- শুরু হল, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জানুন ফলাফল
- ১৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জানুন ফলাফল
- রাত ১ টায় আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল; সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর শুরু, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- ৪৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- গোল্ডেন বল, বুট ও গ্লাভস: কে কোনটা জয়ী হলো
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- নির্ধারিত সময়ের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জানুন ফলাফল
- বিশ্বকাপ ২০২৬; কোন দল কত প্রাইজমানি পাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ; ইংল্যান্ড বনাম ফ্রান্স ম্যাচ, জানুন ফলাফল
- একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
- সর্বনিম্ন ১২ লাখ, সর্বোচ্চ ৭৪ লাখ টাকা ছুঁল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম
- অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল
