স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ: জানা গেল ঘটনার আসল কারণ
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর স্পেনের খেলোয়াড়দের জন্য মুহূর্তটি হওয়ার কথা ছিল শুধুই আনন্দ আর উদযাপনের। কিন্তু শিরোপা জয়ের সেই উৎসবই একপর্যায়ে রূপ নেয় উত্তেজনা, ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষে স্পেন ও আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে ঘটে যাওয়া এই সংঘর্ষ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। পরে জানা গেছে, ঘটনার পেছনের আসল কারণ।
ঘটনার শুরু হয় স্পেনের মিডফিল্ডার রদ্রি ও আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনাকে ঘিরে। ফাইনাল জয়ের পর রদ্রির উচ্ছ্বাস প্রকাশের ধরন মলিনা ভালোভাবে নেননি। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে সেই উত্তেজনা ধীরে ধীরে মুখোমুখি অবস্থানে চলে যায়।
পরিস্থিতি শান্ত করতে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়া এগিয়ে আসেন। তিনি মলিনাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস সেখানে এসে গার্সিয়াকে ধাক্কা দেন। এরপর দুই দলের আরও কয়েকজন খেলোয়াড় ঘটনাস্থলে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সতীর্থের সঙ্গে এমন আচরণ দেখে স্পেনের তরুণ তারকা গাভি এগিয়ে এসে পারেদেসকে ধাক্কা দেন। পাল্টা জবাবে পারেদেসও গাভিকে ধাক্কা দেন। মুহূর্তের মধ্যেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় তীব্র ধাক্কাধাক্কি।
একপর্যায়ে আর্জেন্টিনার থিয়াগো আলমাদা গাভিকে জড়িয়ে ধরে মাটিতে ফেলে দেন। অভিযোগ ওঠে, পরে উঠে দাঁড়ানোর পরও গাভিকে আবার ধাক্কা দেন পারেদেস। এতে মাঠে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই স্পেনের স্ট্রাইকার বোর্হা ইগলেসিয়াস ও অন্যান্য খেলোয়াড়রা এগিয়ে আসেন। দুই দলের কোচিং স্টাফ, কর্মকর্তা ও সিনিয়র খেলোয়াড়দের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত হয়।
ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে এখন পর্যন্ত আয়োজক কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ফুটবল সংস্থার পক্ষ থেকে কোনো শাস্তিমূলক সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়নি।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর
- ৩৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন
- এসএসসি ২০২৭: টেস্ট পরীক্ষা ও ফরম পূরণের তারিখ ঘোষণা
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- নতুন পে-স্কেলে পেনশনারদের কতটা সুবিধা বাড়বে
- এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন দেওয়ার ঘোষণা
- ৩ মাসে ৬ লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, জানাল আবহাওয়া অফিস
- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু!
- আজকের সকল দেশের টাকার রেট: ০২ সেপ্টেম্বর ২০২৬
