| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

অতিরিক্ত সময়ে গড়ালো আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২০ ০৩:২২:২৯
অতিরিক্ত সময়ে গড়ালো আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে

ক্রীড়া প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট শেষে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচে কোনো দলই গোলের দেখা পায়নি। উত্তেজনাপূর্ণ লড়াইয়ে স্কোরলাইন রয়েছে ০-০। ম্যাচটি এখন গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

ম্যাচের পরিসংখ্যানে বল দখলে এগিয়ে ছিল স্পেন। তারা ৬৫ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে, যেখানে আর্জেন্টিনার দখলে ছিল ৩৫ শতাংশ। আক্রমণেও এগিয়ে ছিল স্পেন, যারা মোট ১৪টি শট নেয়, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে আর্জেন্টিনা কোনো শট লক্ষ্যে নিতে পারেনি।

পাসিংয়েও স্পেনের আধিপত্য দেখা যায়। স্প্যানিশরা ৬০৭টি পাস দিয়েছে, যার মধ্যে ৯১ শতাংশ সফল হয়েছে। আর্জেন্টিনা দিয়েছে ৩২৫টি পাস, সফলতার হার ৮১ শতাংশ।

শৃঙ্খলার দিক থেকে ম্যাচটি ছিল বেশ উত্তপ্ত। স্পেন ১৩টি ফাউল করেছে, আর্জেন্টিনা করেছে ১৮টি। আর্জেন্টিনা পেয়েছে ৩টি হলুদ কার্ড ও ১টি লাল কার্ড, আর স্পেনের কোনো কার্ড নেই। কর্নারেও এগিয়ে স্পেন (৮-১)।

ম্যাচের শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে যাওয়ার আগে দুই দলই গোলের জন্য মরিয়া চেষ্টা চালিয়েছে। এখন অতিরিক্ত সময়েই নির্ধারিত হবে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন কে হবে।

খেলা টি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-

VPN ব্যাবহার করতে হবে পারে-

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো—ফুটবলের সর্বকালের সেরা তারকাকে নিয়ে এই বিতর্ক নতুন নয়। ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...