| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২০ ০২:১৮:১২
দ্বিতীয়ার্ধের খেলা শুরু, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে

ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়েছে। বিরতির পর আবার মাঠে নেমেছে আর্জেন্টিনা ও স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার মহারণে এখনো দুই দলের স্কোর ০-০।

প্রথমার্ধে গোল না পেলেও মাঠের নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতে। বল দখলে তারা এগিয়ে ছিল ৬৪ শতাংশ নিয়ে, যেখানে আর্জেন্টিনার দখলে ছিল ৩৬ শতাংশ। আক্রমণেও এগিয়ে ছিল স্প্যানিশরা। তারা প্রথম ৪৫ মিনিটে তিনটি শট নিয়েছে, যার একটি ছিল লক্ষ্যে। বিপরীতে আর্জেন্টিনা কোনো শটই নিতে পারেনি।

পাসিং ফুটবলেই নিজেদের আধিপত্য দেখিয়েছে স্পেন। তারা ৩৩৭টি পাস সম্পন্ন করেছে ৯০ শতাংশ সফলতায়। অন্যদিকে আর্জেন্টিনা ১৮৫টি পাস খেলেছে, যার সফলতার হার ৮৩ শতাংশ।

তবে শারীরিক লড়াইয়ে পিছিয়ে ছিল না আর্জেন্টিনাও। প্রথমার্ধে স্পেন করেছে ৭টি ফাউল, আর আর্জেন্টিনা করেছে ৮টি। আলবিসেলেস্তেদের একজন খেলোয়াড় হলুদ কার্ড দেখলেও এখনো কোনো দল লাল কার্ড দেখেনি।

সেট পিসেও এগিয়ে ছিল স্পেন। প্রথমার্ধে তারা পেয়েছে দুটি কর্নার, যেখানে আর্জেন্টিনা কোনো কর্নার আদায় করতে পারেনি। অফসাইডে স্পেন দুইবার এবং আর্জেন্টিনা একবার ধরা পড়ে।

গোল না হলেও প্রথমার্ধ ছিল উত্তেজনায় ভরপুর। স্পেনের নিয়ন্ত্রণ ও আর্জেন্টিনার প্রতিরোধের মধ্যে জমে উঠেছে ফাইনালের লড়াই। এখন দ্বিতীয়ার্ধে কোন দল সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপ ট্রফির দিকে এগিয়ে যায়, সেটিই দেখার অপেক্ষা।

খেলা টি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-

VPN ব্যাবহার করতে হবে পারে-

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...