একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: লাইভ দেখুন এখানে
ক্রীড়া ডেস্ক: অপেক্ষার অবসান। কোটি কোটি ফুটবলপ্রেমীর প্রতীক্ষিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শুরু হয়ে গেছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন।
লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। অন্যদিকে ১৬ বছর পর আবারও বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে খেলছে স্পেন। দুই ফুটবল পরাশক্তির এই মহারণ ঘিরে বিশ্বজুড়ে বিরাজ করছে তুমুল উন্মাদনা।
বাংলাদেশের দর্শকরাও টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি উপভোগ করতে পারবেন এই হাইভোল্টেজ ফাইনাল।
টেলিভিশনে সরাসরি সম্প্রচার
বাংলাদেশে বিশ্বকাপ ফাইনাল সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস। পাশাপাশি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি এবং সময় টিভিতেও দেখা যাচ্ছে ম্যাচটি।
অনলাইনে যেভাবে দেখবেন
যারা মোবাইল বা কম্পিউটারে খেলা দেখতে চান, তাদের জন্যও রয়েছে একাধিক বিকল্প। টফি (Toffee), বায়োস্কোপ (Bioscope) এবং মাই রবি (My Robi) অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাচ্ছে বিশ্বকাপের ফাইনাল। এছাড়া নির্ধারিত স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেও ম্যাচটি উপভোগ করা যাচ্ছে।
খেলা টি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
আয়শা/
