| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ভোর ৪ টায় আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ; সরাসরি দেখন এখানে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৩ ২১:৩৩:৪৭
ভোর ৪ টায় আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ; সরাসরি দেখন এখানে

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আজ মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল মেসিদের প্রতিপক্ষ টুর্নামেন্টের চমক কেপ ভার্দে। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত পেরিয়ে শনিবার ভোর ৪টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে শতভাগ সাফল্য নিয়ে নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিলেও নকআউটে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, অস্ট্রিয়ার বিপক্ষে জয় পাওয়া একাদশকেই ভিত্তি করে দল সাজাতে চান স্কালোনি। অধিনায়ক লিওনেল মেসির ফেরায় দুই স্ট্রাইকারের কৌশল থেকে সরে এসে পরিচিত ৪-৪-২ ফরমেশনেই ফিরতে পারে আলবিসেলেস্তেরা।

তবে শুরুর একাদশে এখনো তিনটি পজিশন নিয়ে রয়েছে অনিশ্চয়তা। লেফট-ব্যাকে ইনজুরি কাটিয়ে ফেরা নিকোলাস তাগলিয়াফিকো এবং দারুণ ছন্দে থাকা ফাকুন্দো মেদিনার মধ্যে একজনকে বেছে নিতে হবে কোচকে।

রক্ষণভাগেও রয়েছে প্রশ্ন। হাঁটুর চোট থেকে পুরোপুরি সুস্থ না হলে ক্রিশ্চিয়ান রোমেরোর জায়গায় অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকে দেখা যেতে পারে। লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনাও তারই বেশি।

সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা আক্রমণভাগে। লিওনেল মেসির সঙ্গী হিসেবে লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, কে খেলবেন তা এখনো নিশ্চিত নয়। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় লাউতারো কিছুটা এগিয়ে রয়েছেন।

গোলবারের নিচে থাকবেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ডান প্রান্তে থাকবেন নাহুয়েল মলিনা। মাঝমাঠে দেখা যেতে পারে রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং থিয়াগো আলমাদাকে।

অন্যদিকে, কেপ ভার্দেও আত্মবিশ্বাসী। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো দলের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে নকআউটে উঠে এসেছে আফ্রিকার প্রতিনিধিরা। তাই আর্জেন্টিনাকে সহজ ম্যাচ উপহার দেবে না তারা।

এদিকে পরিসংখ্যান ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণে স্পষ্ট ফেভারিট আর্জেন্টিনা। বিভিন্ন এআই মডেল তাদের জয়ের সম্ভাবনা ৮০ থেকে ৮৫ শতাংশের মধ্যে দেখিয়েছে। আর অপ্টার সুপারকম্পিউটার আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮৯.৮২ শতাংশ এবং কেপ ভার্দের ১০.১৮ শতাংশ বলে পূর্বাভাস দিয়েছে।

যদিও ফুটবল বিশ্লেষকদের মতে, নকআউট পর্বে পরিসংখ্যানের চেয়ে মাঠের পারফরম্যান্সই সবচেয়ে বড় বিষয়। একটি মুহূর্তই বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য।

সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো/নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ/হুলিয়ান আলভারেজ।

কোথায় দেখবেন ম্যাচটি?

বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে। এছাড়া মাইরবি, টফি, বায়োস্কোপ ও আইস্ক্রিন অ্যাপেও সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি দেখা যাবে।

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ দেখতে এখানে ক্লিক করুন-

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়ার ম্যাচ, যেভাবে দেখবেন

সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়ার ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...