| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বিমানবন্দরে মেসিদের অপরাধীর মতো তল্লাশি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০২ ২২:০৫:৪২
বিমানবন্দরে মেসিদের অপরাধীর মতো তল্লাশি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ খেলতে মায়ামিতে পৌঁছেই কড়া নিরাপত্তা তল্লাশির মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। অধিনায়ক লিওনেল মেসিসহ পুরো স্কোয়াডের নিরাপত্তা পরীক্ষা চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিশ্বকাপে অংশ নিতে আর্জেন্টিনা তাদের বেস ক্যাম্প করেছে কানসাসে। সেখান থেকে বিভিন্ন শহরে গিয়ে ম্যাচ খেলছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ৩২-এর ম্যাচকে সামনে রেখে মায়ামিতে পৌঁছানোর পর বিমানবন্দরেই নিরাপত্তা কর্মীরা দলের সদস্যদের নিয়মিত নিরাপত্তা তল্লাশি করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিমান থেকে নামার পর মেসিসহ খেলোয়াড়দের মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করা হয়। পাশাপাশি তাদের লাগেজও খুলে পরীক্ষা করেন দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা। পুরো প্রক্রিয়ায় মেসি শান্তভাবে সহযোগিতা করেন। এক পর্যায়ে সতীর্থদের তল্লাশির দৃশ্য দেখে তাকে হাসতেও দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক সমর্থক মনে করছেন, বিশ্বসেরা ফুটবলারদের সঙ্গে এমন কড়া নিরাপত্তা ব্যবস্থা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। আবার অনেকে বলছেন, বিমানবন্দরের নিরাপত্তা বিধি অনুযায়ী সব যাত্রীর ক্ষেত্রেই একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়।

এর আগে বিশ্বকাপ চলাকালে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বিভিন্ন আলোচনা তৈরি হয়েছিল। বিভিন্ন দেশের প্রতিনিধি দল ও ফুটবলারদের নিরাপত্তা যাচাইয়ের বিষয়টি নিয়ে সমর্থকদের মধ্যে বিতর্ক দেখা দেয়। এবার সেই আলোচনায় নতুন করে যুক্ত হলো আর্জেন্টিনা দলের মায়ামি বিমানবন্দরের এই তল্লাশির ঘটনা।

তবে এ বিষয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বা ফিফার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানানো হয়নি।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...